শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রেপ্তার৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজনতুন রাষ্ট্রপতির শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল১৪ উপজেলায় ৫২ লাখ মানুষকে কলেরার টিকা দেয়া শুরুসর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম সংসদেই জানানো হবে: সিইসিরাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছেসংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রীরাষ্ট্রপতি নির্বাচনে অনুপস্থিত ৩ সংসদ সদস্য২৫৫ ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরজামায়াতে ইসলামী থেকে ‘ইসলাম’ শব্দ বাদ দিতে বললেন প্রতিমন্ত্রী নুররাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে ৬ এমপিনবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেন ড. ইউনূসনবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাজ্য ও চীননবনির্বাচিত রাষ্ট্রপতিকে বিরোধী দলীয় নেতার অভিনন্দনবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভীরাষ্ট্রপতি নির্বাচন সংস্কার প্রস্তাব অনুযায়ী হচ্ছে না: নাহিদইরান যুদ্ধে ১৮ মার্কিন সেনা নিহত, আহত ৭৫৭: পেন্টাগনকিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১২তুরস্ক ইস্যুতে নেতানিয়াহুকে ‘বেপরোয়া’ বললেন সাবেক প্রধানমন্ত্রীইরানকে সহায়তা করলে অর্থনৈতিক পরিণতি হবে ভয়াবহ, ট্রাম্পের হুমকিকলকাতার হোটেলে আগুন, লিজ-হোল্ডারসহ গ্রেপ্তার ৩লোহিত সাগরে সৌদির ৫ তেল ট্যাংকারে হামলাইসলাম গ্রহণের গুঞ্জন উড়িয়ে দিলেন রবার্তো কার্লোস‘ব্যাচেলর পয়েন্টে’ রাফসান-সুনেহরার আগমন, কী চমক থাকছে?বগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ডহাদি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৭ সেপ্টেম্বরআলিফ হত্যা মামলায় তৃতীয় সাক্ষীর সাক্ষ্য, চিন্ময়ের জামিন নামঞ্জুর

৭ ট্রিলিয়ন ডলারের হালাল বাজারে বাংলাদেশকে হাব করতে চায় সরকার

৭ ট্রিলিয়ন ডলারের হালাল বাজারে বাংলাদেশকে হাব করতে চায় সরকার
৭ ট্রিলিয়ন ডলারের হালাল বাজারে বাংলাদেশকে হাব করতে চায় সরকার
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৪, ২০২৫ ১১:৩৫ পূর্বাহ্ন

বিশ্বব্যাপী ৭ ট্রিলিয়ন ডলারের হালাল অর্থনীতিতে প্রতিযোগিতামূলক অবস্থান নিতে চায় বাংলাদেশ। রাজধানীর একটি হোটেলে রোববার (৩ আগস্ট) হালাল ইকোনমি ৩৬০ শীর্ষক সেমিনারে এ তথ্য জানানো হয়।

বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বলেন হালাল পণ্যের আঞ্চলিক হাব গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। সঠিক নীতিমালা ও কার্যকর উদ্যোগ নিলে বাংলাদেশ এ খাতে সাফল্য পেতে পারে।

তিনি বলেন অমুসলিম দেশগুলো এখনো হালাল পণ্যের বড় অংশ উৎপাদন করে যা মুসলিম দেশের জন্য দুঃখজনক হলেও সম্ভাবনার বড় জায়গা। বিনিয়োগ আকর্ষণ ও অবকাঠামো উন্নয়নে সরকার ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলে জানান তিনি।

বিএমসিসিআই আয়োজিত সেমিনারে মালয়েশিয়ার সঙ্গে সহযোগিতা বাড়ানোর তাগিদ দেয়া হয়।

বিএমসিসিআই সভাপতি বলেন হালাল অর্থনীতি এখন আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। সঠিক নীতিমালা ও বিনিয়োগবান্ধব পরিবেশ থাকলে বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে শুধু মালয়েশিয়াতেই ৭ থেকে ৮ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করতে পারবে।

তিনি জানান ২০২৫ সালে বৈশ্বিক হালাল খাদ্যবাজার ৩.৩০ ট্রিলিয়ন ডলারে দাঁড়াবে এবং ২০৩৪ সালের মধ্যে তা ৯.৪৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে।

সেমিনারে মালয়েশিয়ার হাইকমিশনার বলেন দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়লে হালাল অর্থনীতিতে বড় সুফল আসতে পারে।

বর্তমানে বাংলাদেশ মালয়েশিয়া থেকে ২.৬ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করলেও রপ্তানি করে মাত্র ২৯৩.৫১ মিলিয়ন ডলারের পণ্য।

আশিক/মি

 574
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।