শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রেপ্তার৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজনতুন রাষ্ট্রপতির শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল১৪ উপজেলায় ৫২ লাখ মানুষকে কলেরার টিকা দেয়া শুরুসর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম সংসদেই জানানো হবে: সিইসিরাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছেসংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রীরাষ্ট্রপতি নির্বাচনে অনুপস্থিত ৩ সংসদ সদস্য২৫৫ ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরজামায়াতে ইসলামী থেকে ‘ইসলাম’ শব্দ বাদ দিতে বললেন প্রতিমন্ত্রী নুররাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে ৬ এমপিনবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেন ড. ইউনূসনবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাজ্য ও চীননবনির্বাচিত রাষ্ট্রপতিকে বিরোধী দলীয় নেতার অভিনন্দনবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভীরাষ্ট্রপতি নির্বাচন সংস্কার প্রস্তাব অনুযায়ী হচ্ছে না: নাহিদইরান যুদ্ধে ১৮ মার্কিন সেনা নিহত, আহত ৭৫৭: পেন্টাগনকিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১২তুরস্ক ইস্যুতে নেতানিয়াহুকে ‘বেপরোয়া’ বললেন সাবেক প্রধানমন্ত্রীইরানকে সহায়তা করলে অর্থনৈতিক পরিণতি হবে ভয়াবহ, ট্রাম্পের হুমকিকলকাতার হোটেলে আগুন, লিজ-হোল্ডারসহ গ্রেপ্তার ৩লোহিত সাগরে সৌদির ৫ তেল ট্যাংকারে হামলাইসলাম গ্রহণের গুঞ্জন উড়িয়ে দিলেন রবার্তো কার্লোস‘ব্যাচেলর পয়েন্টে’ রাফসান-সুনেহরার আগমন, কী চমক থাকছে?বগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ডহাদি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৭ সেপ্টেম্বরআলিফ হত্যা মামলায় তৃতীয় সাক্ষীর সাক্ষ্য, চিন্ময়ের জামিন নামঞ্জুর

বিএনপি মধ্যপন্থি দল দাবি সালাহউদ্দিন আহমদের

বিএনপি মধ্যপন্থি দল দাবি সালাহউদ্দিন আহমদের
বিএনপি মধ্যপন্থি দল দাবি সালাহউদ্দিন আহমদের
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৭, ২০২৫ ০৫:০৬ অপরাহ্ন

বিএনপি দক্ষিণ বা উত্তর নয় বরং বাংলাদেশপন্থি ও মধ্যপন্থি রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৭ আগস্ট) গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন জাতীয় স্বার্থে সব রাজনৈতিক দল যেন এক প্ল্যাটফর্মে আসতে পারে সেজন্য পরিবেশ তৈরি করতে চায় বিএনপি। এজন্য সব মতাদর্শের সঙ্গে আলোচনা করছে দলটি। সরকার প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারেনি জানিয়ে সালাহউদ্দিন বলেন জাতির প্রত্যাশা ছিল আরও বেশি। আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে সরকার। নির্বাচন কমিশনে পাঠানো চিঠিকে বছরের অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করে তিনি বলেন জাতি এই উদ্যোগের জন্যই অপেক্ষা করছিল। সংস্কার ও বিচারে অগ্রগতি হয়েছে। প্রধান উপদেষ্টার ভিশনকে বিএনপি গ্রহণ করবে।

নির্বাচন পরিচালনায় দ্রুত আইন প্রণয়নের আশাবাদ জানিয়ে তিনি বলেন সেনাবাহিনী মূল ভূমিকা রাখবে। পুলিশের স্ট্রাকচার রাতারাতি পরিবর্তন সম্ভব না হলেও তাদের রাখতে হবে। তিনি বলেন স্বচ্ছ নির্বাচনের জন্য জনগণই এখন মুখিয়ে আছে। প্রার্থীদের মানসিকতার কারণে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকাও গৌণ হয়ে যাবে।

জোট নিয়ে সালাহউদ্দিন জানান তফসিল ঘোষণার আগ পর্যন্ত সমমনা যেকোনো দলের সঙ্গে বিএনপি জোট করতে পারে। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

আশিক/মি

 355
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।