শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রেপ্তার৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজনতুন রাষ্ট্রপতির শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল১৪ উপজেলায় ৫২ লাখ মানুষকে কলেরার টিকা দেয়া শুরুসর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম সংসদেই জানানো হবে: সিইসিরাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছেসংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রীরাষ্ট্রপতি নির্বাচনে অনুপস্থিত ৩ সংসদ সদস্য২৫৫ ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরজামায়াতে ইসলামী থেকে ‘ইসলাম’ শব্দ বাদ দিতে বললেন প্রতিমন্ত্রী নুররাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে ৬ এমপিনবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেন ড. ইউনূসনবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাজ্য ও চীননবনির্বাচিত রাষ্ট্রপতিকে বিরোধী দলীয় নেতার অভিনন্দনবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভীরাষ্ট্রপতি নির্বাচন সংস্কার প্রস্তাব অনুযায়ী হচ্ছে না: নাহিদইরান যুদ্ধে ১৮ মার্কিন সেনা নিহত, আহত ৭৫৭: পেন্টাগনকিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১২তুরস্ক ইস্যুতে নেতানিয়াহুকে ‘বেপরোয়া’ বললেন সাবেক প্রধানমন্ত্রীইরানকে সহায়তা করলে অর্থনৈতিক পরিণতি হবে ভয়াবহ, ট্রাম্পের হুমকিকলকাতার হোটেলে আগুন, লিজ-হোল্ডারসহ গ্রেপ্তার ৩লোহিত সাগরে সৌদির ৫ তেল ট্যাংকারে হামলাইসলাম গ্রহণের গুঞ্জন উড়িয়ে দিলেন রবার্তো কার্লোস‘ব্যাচেলর পয়েন্টে’ রাফসান-সুনেহরার আগমন, কী চমক থাকছে?বগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ডহাদি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৭ সেপ্টেম্বরআলিফ হত্যা মামলায় তৃতীয় সাক্ষীর সাক্ষ্য, চিন্ময়ের জামিন নামঞ্জুর

আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমান: মির্জা ফখরুল

আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমান: মির্জা ফখরুল
আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমান: মির্জা ফখরুল
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৯, ২০২৫ ০৫:০৭ অপরাহ্ন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বাংলাদেশে শুধুমাত্র গণতান্ত্রিক ব্যবস্থা ও ভোটের অধিকার নয়, মানুষের স্বাস্থ্য, বেঁচে থাকার এবং অন্নের অধিকারও নিশ্চিত করতে হবে।

শনিবার (৯ আগস্ট) রাজধানীর কাকরাইল উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জাতীয় কাউন্সিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

বক্তব্যের এক পর্যায়ে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেন। কাউন্সিলের সবাই করতালি দিয়ে তার বক্তব্যকে স্বাগত জানান এবং তারেক রহমানের নামে স্লোগান দেয় যা তিনি থামিয়ে দিয়ে স্লোগানের রাজনীতি বন্ধ করার আহ্বান জানান।

ফখরুল বলেন তারেক রহমান এই দেশের স্বাস্থ্য খাতে বেশি গুরুত্ব দেবেন কারণ তার স্ত্রী একজন প্রখ্যাত চিকিৎসক। দেশের ১৮ কোটি মানুষের স্বাস্থ্য সেবা খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব। তিনি বর্তমান সরকারের ওষুধনীতির সমালোচনা করে বলেন কিছু আইন-নিয়মের কারণে ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো সংকটের মুখে পড়েছে।

ফখরুল বলেন বিএনপির ৩১ দফা জাতীয় দাবি ‘ম্যাগনা কার্টা’ হিসেবে গণ্য হবে এবং স্বাস্থ্য ব্যবস্থাকে গুরুত্ব দেয়া হয়েছে। জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসায় বাধা ও সরকারি নির্যাতনের কথা উল্লেখ করে তিনি চিকিৎসকদের ধন্যবাদ জানান। সরকারের কাছে দাবি জানান আহতদের চিকিৎসার সকল ব্যবস্থা নিতে হবে।

ড্যাবের প্রতি তিনি বলেন সংগঠনকে নিজেরাই পরিচালনা করতে হবে এবং স্বাস্থ্যনীতি তৈরিতে রাজনৈতিক নেতৃত্বকে সহযোগিতা করতে হবে। কারাগারে অসুস্থ থাকার কথা তুলে ধরে ফখরুল বলেন সরকার তাকে পর্যাপ্ত চিকিৎসা দেয়নি এবং বিদেশে পাঠানোয় বাধা দিয়েছে। সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে পরবর্তীতে চিকিৎসার সুযোগ পেয়েছেন। তিনি সতর্ক করেন পারস্পরিক দ্বন্দ্ব ও হিংসার সংস্কৃতি দেশের ক্ষতি করছে।

আশিক/মি

 364
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।