সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

ব্রিটেনে দেউলিয়া হওয়ার পথে সাইফুজ্জামানের তিন কোম্পানি

ব্রিটেনে দেউলিয়া হওয়ার পথে সাইফুজ্জামানের তিন কোম্পানি
ব্রিটেনে দেউলিয়া হওয়ার পথে সাইফুজ্জামানের তিন কোম্পানি
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৯, ২০২৫ ০৫:৫৭ অপরাহ্ন

যুক্তরাজ্যে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন তিনটি আবাসন কোম্পানির দায়িত্ব নিয়েছে আর্থিক সংস্থা গ্রান্ট থর্নটনের সহযোগী প্রতিষ্ঠান।
ব্রিটিশ গণমাধ্যম বিসনাউয়ের তথ্য অনুযায়ী ১৪২ মিলিয়ন পাউন্ড মূল্যের জেটিএস প্রপার্টিস লিমিটেড রুখমিলা প্রপার্টিস লিমিটেড এবং নিউ ভেঞ্চার্স (লন্ডন) লিমিটেডে গেল (২৯ জুলাই) প্রশাসক নিয়োগ করা হয়।

এর মধ্যে জেটিএসের সম্পদ সবচেয়ে বেশি ৭৭ মিলিয়ন পাউন্ড। তথ্য অনুযায়ী এসব কোম্পানির কাছে বিভিন্ন ব্যাংক ৭৮ মিলিয়ন পাউন্ড পাওনা রয়েছে। সিঙ্গাপুরভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান ডিবিএস জেটিএসের একাধিক সম্পত্তির বিপরীতে ঋণ দিয়েছে। সাধারণত ঋণ পরিশোধ বা কার্যক্রম চালাতে ব্যর্থ হলে কোম্পানি দেউলিয়ার পথে যায় এবং প্রশাসক নিয়োগের মাধ্যমে তা বাঁচানোর চেষ্টা করা হয়।
সাইফুজ্জামানের বিরুদ্ধে যুক্তরাজ্যের আবাসন খাতে বিনিয়োগের নামে অর্থপাচারের অভিযোগ রয়েছে এবং দুর্নীতির দায়ে দুর্নীতি দমন কমিশন তাকে অভিযুক্ত করেছে। এর আগে চলতি বছরের শুরুতে তার আরও তিনটি কোম্পানিতে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছিল যেগুলোর মোট সম্পদ ছিল ২৯ মিলিয়ন পাউন্ড। যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা ইতিমধ্যে সাইফুজ্জামানের ১৭০ মিলিয়ন পাউন্ডের সম্পদ জব্দ করেছে।

আশিক/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।