শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রেপ্তার৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজনতুন রাষ্ট্রপতির শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল১৪ উপজেলায় ৫২ লাখ মানুষকে কলেরার টিকা দেয়া শুরুসর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম সংসদেই জানানো হবে: সিইসিরাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছেসংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রীরাষ্ট্রপতি নির্বাচনে অনুপস্থিত ৩ সংসদ সদস্য২৫৫ ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরজামায়াতে ইসলামী থেকে ‘ইসলাম’ শব্দ বাদ দিতে বললেন প্রতিমন্ত্রী নুররাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে ৬ এমপিনবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেন ড. ইউনূসনবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাজ্য ও চীননবনির্বাচিত রাষ্ট্রপতিকে বিরোধী দলীয় নেতার অভিনন্দনবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভীরাষ্ট্রপতি নির্বাচন সংস্কার প্রস্তাব অনুযায়ী হচ্ছে না: নাহিদইরান যুদ্ধে ১৮ মার্কিন সেনা নিহত, আহত ৭৫৭: পেন্টাগনকিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১২তুরস্ক ইস্যুতে নেতানিয়াহুকে ‘বেপরোয়া’ বললেন সাবেক প্রধানমন্ত্রীইরানকে সহায়তা করলে অর্থনৈতিক পরিণতি হবে ভয়াবহ, ট্রাম্পের হুমকিকলকাতার হোটেলে আগুন, লিজ-হোল্ডারসহ গ্রেপ্তার ৩লোহিত সাগরে সৌদির ৫ তেল ট্যাংকারে হামলাইসলাম গ্রহণের গুঞ্জন উড়িয়ে দিলেন রবার্তো কার্লোস‘ব্যাচেলর পয়েন্টে’ রাফসান-সুনেহরার আগমন, কী চমক থাকছে?বগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ডহাদি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৭ সেপ্টেম্বরআলিফ হত্যা মামলায় তৃতীয় সাক্ষীর সাক্ষ্য, চিন্ময়ের জামিন নামঞ্জুর

বাংলাদেশ-নেপাল-শ্রীলঙ্কা আমাদের থেকে দূরে সরে যাচ্ছে: শারদ পাওয়ার

বাংলাদেশ-নেপাল-শ্রীলঙ্কা আমাদের থেকে দূরে সরে যাচ্ছে: শারদ পাওয়ার
বাংলাদেশ-নেপাল-শ্রীলঙ্কা আমাদের থেকে দূরে সরে যাচ্ছে: শারদ পাওয়ার
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৯, ২০২৫ ০৬:৩০ অপরাহ্ন

ভারতের সাবেক কৃষি ও প্রতিরক্ষামন্ত্রী শারদ পাওয়ার বলেছেন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক দ্রুত অবনতির দিকে যাচ্ছে এবং তারা ভারতের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উচিত এ বিষয়ে জরুরি গুরুত্ব দেয়া।

শনিবার (৯ আগস্ট) মহারাষ্ট্রের নাগপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন যা চাপ প্রয়োগের কৌশল। জাতীয় স্বার্থ রক্ষায় সরকারকে জনগণের সমর্থন দেয়া প্রয়োজন।

ট্রাম্পের কাছে মোদির পররাষ্ট্রনীতি ব্যর্থ হয়েছে কি নাএ প্রশ্নে তিনি সরাসরি মন্তব্য না করে বলেন ট্রাম্প আবেগপ্রবণ হয়ে যা মনে আসে তাই বলেন এবং তার ওপর কারও নিয়ন্ত্রণ নেই।

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের অবনতি প্রসঙ্গে শারদ পাওয়ার বলেন পাকিস্তান ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। পাশাপাশি নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মালদ্বীপ ভারতের সঙ্গে খুশি নয়। তিনি সতর্ক করে বলেন প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কোন্নয়নে মনোযোগ না দিলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

আশিক/মি

 528
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।