সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

মালয়েশিয়ায় মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট প্রদান

মালয়েশিয়ায় মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট প্রদান
মালয়েশিয়ায় মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট প্রদান
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১৩, ২০২৫ ১১:৩০ পূর্বাহ্ন

মালয়েশিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া (ইউকেএম) বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে সামাজিক ব্যবসায় অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে। বুধবার (১৩ আগস্ট) সকালে নেগেরি সেম্বিলানের রাজপ্রমুখ তুঙ্কু মুহরিজ ইবনি আলমারহুম তুঙ্কু মুনাওয়িরের উপস্থিতিতে হাসপাতাল তুঙ্কু আমপুয়ান বেসার তুঙ্কু আইশাহ রোহানিতে এই বিশেষ সমাবর্তন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের বক্তব্যে মুহাম্মদ ইউনূস বলেন এ সম্মান বাংলাদেশের জনগণের সাহস ও দৃঢ়তার স্বীকৃতি। তিনি উল্লেখ করেন ২০২৪ সালের জুলাই-আগস্টে তরুণদের নেতৃত্বে স্বৈরাচারবিরোধী আন্দোলনে বহু শিক্ষার্থী জীবন দিয়েছেন। বর্তমানে সরকার শান্তি স্থিতিশীলতা ও গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।

তিনি বলেন দারিদ্র্য দূরীকরণে উদ্যোক্তা তৈরির বিকল্প নেই এবং তার ‘থ্রি জিরোস’ লক্ষ্য—শূন্য কার্বন নিঃসরণ, শূন্য সম্পদ কেন্দ্রীকরণ এবং শূন্য বেকারত্ব—বাস্তবায়নে বিশ্বকে নতুনভাবে এগোতে হবে। মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্য, শিক্ষা, প্রযুক্তি ও উদ্যোক্তা উন্নয়নে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান তিনি।

আশিক/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।