সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয়করণ দাবিতে মহাসমাবেশ শুরু

এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয়করণ দাবিতে মহাসমাবেশ শুরু
এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয়করণ দাবিতে মহাসমাবেশ শুরু
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১৩, ২০২৫ ১২:১৪ অপরাহ্ন

দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ শুরু হয়েছে। ঝিরিঝিরি বৃষ্টি উপেক্ষা করে দেশের ৬৪ জেলা থেকে আসা হাজার হাজার শিক্ষক বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে একত্রিত হন।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা দুপুর ২টা পর্যন্ত সমাবেশ করবেন এবং পরে সচিবালয় অভিমুখে পদযাত্রা করবেন। সমাবেশের কারণে পল্টন থেকে হাইকোর্ট ও শাহবাগ রোডে যান চলাচল বন্ধ রয়েছে যা পরিবহন ব্যবহারকারীদের জন্য কঠিন পরিস্থিতি সৃষ্টি করেছে।

জাতীয়করণপ্রত্যাশী জোটের নেতারা জানিয়েছেন প্রতিটি বিভাগে ৮ জন করে সমন্বয়ক দায়িত্ব পালন করছেন। জেলা থেকে উপজেলা পর্যায়ে সমন্বয়ক মনোনয়ন ও বাস রিজার্ভ করে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করা হয়েছে।

শিক্ষকরা অভিযোগ করেন দীর্ঘদিনের আন্দোলন সত্ত্বেও পূর্ববর্তী সরকার তাদের দাবি উপেক্ষা করেছে। ৪৪ দিনের অবস্থান কর্মসূচির পরও কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি। এবার তারা জাতীয়করণ ও ভাতা বৃদ্ধিসহ সকল দাবি আদায়ে ঢাকায় মহাসমাবেশের মাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করছেন।

সমাবেশে বিএনপি, জামায়াত ও বামপন্থি দলের নেতারা একাত্মতা প্রকাশ করেছেন।

আশিক/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।