সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

জামায়াতকে ঘিরেই ঐক্যের পথে ইসলামি দলগুলো

জামায়াতকে ঘিরেই ঐক্যের পথে ইসলামি দলগুলো
জামায়াতকে ঘিরেই ঐক্যের পথে ইসলামি দলগুলো
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২০, ২০২৫ ০৬:২৮ অপরাহ্ন

২০২৬ সালের জাতীয় নির্বাচনের আগে ইসলামি দলগুলো ঐক্যের তৎপরতা বাড়াচ্ছে। ইতোমধ্যে একাধিক বৈঠক করেছে বিভিন্ন ইসলামি দল। নেতারা জানাচ্ছেন আদর্শিক মতভেদ ভুলে এক হওয়ার প্রক্রিয়া অনেকদূর এগিয়েছে। এর কেন্দ্রবিন্দুতে আছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনূস আহমেদ বলেছেন জামায়াতকে নিয়ে ঐক্য হবে এটা প্রায় নিশ্চিত। বর্তমানে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি ও বাংলাদেশ খেলাফত আন্দোলন ঐক্যের ব্যাপারে ইতিবাচক।

জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দীন জানিয়েছেন ঐক্যের প্রক্রিয়া খুব ভালোভাবে এগোচ্ছে। তার ভাষায় ৯০ শতাংশ মুসলমানের দেশে মতভেদ ভুলে ঐক্য হবেই।

গেল জুলাইয়ে কওমি ঘরানার কয়েকটি দলের বৈঠকে ৯ দফা প্রস্তাবে ঐকমত্য হয়। এতে নির্বাচনের আগে ঐক্য আরও গতিশীল করার সিদ্ধান্ত নেয়া হয়।

তবে বিএনপির সঙ্গে সম্পর্ক নিয়ে ইসলামি দলগুলো এখনও দ্বিধায় আছে। ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান মনে করেন জামায়াত ছাড়া ঐক্য অর্থহীন কারণ এতে ইসলামি ভোট ভেঙে যাবে।

অন্যদিকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের জানিয়েছেন ঐক্য ফলপ্রসূ হবে বলে আশা করছি। এক প্ল্যাটফর্মে আসা সম্ভব হবে যদিও এর নাম এখনো ঠিক হয়নি।

বিশ্লেষকরা বলছেন ইসলামি দলগুলোর এই ঐক্য হলে নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে।

আশিক/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।