সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

শেখ হাসিনার বিচার দাবি করলেন মির্জা ফখরুল

শেখ হাসিনার বিচার দাবি করলেন মির্জা ফখরুল
শেখ হাসিনার বিচার দাবি করলেন মির্জা ফখরুল
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২২, ২০২৫ ০৮:৩৪ অপরাহ্ন

আওয়ামী লীগ সরকারের সময়ে হওয়া গুম ও হত্যার জন্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার হতেই হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন শেখ হাসিনা এসব ঘটনার জন্য দায়ী এবং এ দেশের মাটিতেই তার সর্বোচ্চ শাস্তি হতে হবে।

শুক্রবার (২২ আগস্ট) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধন ও চিত্র প্রদর্শনীতে তিনি এসব কথা বলেন। মায়ের ডাক আয়োজিত এ অনুষ্ঠানে ফখরুল অভিযোগ করেন অন্তর্বর্তী সরকার গুম কমিশনকে সামনে আনতে ব্যর্থ হয়েছে এবং ভুক্তভোগী পরিবারগুলোর কান্না থামাতে পারেনি। তিনি বলেন বিএনপি প্রথম দিন থেকেই গুমের শিকার পরিবারের পাশে আছে এবং শেষ পর্যন্ত থাকবে। তিনি স্মরণ করেন আন্দোলনে নামা অনেক নেতা কর্মী গুম হয়ে গেছেন। স্বজনহারা শিশুদের বড় হতে দেখা কষ্টের বলে মন্তব্য করেন তিনি। বিএনপি মহাসচিব আরও বলেন আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে দেশে গুম সংস্কৃতি চালু করেছে। ষাট লাখ মানুষের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। বিশ হাজারকে হত্যা করা হয়েছে এবং সতেরোশ নেতা কর্মীকে গুম করা হয়েছে।

তিনি জনগণকে হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে বলেন গণআন্দোলন কখনো ব্যর্থ হয় না। জাতিসংঘের মানবাধিকার কমিশনের সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শামীম/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।