সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

কাভার্ডভ্যান প্রাইভেট কারের ওপরে পড়ে চারজন নিহত

কাভার্ডভ্যান প্রাইভেট কারের ওপরে পড়ে চারজন নিহত
কাভার্ডভ্যান প্রাইভেট কারের ওপরে পড়ে চারজন নিহত
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২২, ২০২৫ ০৮:৪৫ অপরাহ্ন

কুমিল্লায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একই পরিবারের চারজন। ঢাকা থেকে বরুড়ার গ্রামের বাড়ি ফেরার পথে কাভার্ডভ্যান উল্টে প্রাইভেট কারের ওপর পড়ে ঘটনাস্থলেই মারা যান তারা।

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হোটেল নূরজাহান এলাকার ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), দুই ছেলে আবুল হাসেম (৫০) ও আবুল কাশেম (৪৫)। গাড়িটি চালাচ্ছিলেন বড় ছেলে আবুল হাসেম।

পরিবার সূত্রে জানা গেছে চিকিৎসার জন্য মাস দুয়েক আগে ঢাকায় ছেলেদের কাছে যান ওমর আলী ও তার স্ত্রী। চিকিৎসা শেষে গ্রামের পথে ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হাসেম ব্যাংক এশিয়ার মিরপুর রুপনগর শাখার ব্যবস্থাপক ছিলেন। স্ত্রী ও দুই সন্তান নিয়ে রাজধানীর কল্যাণপুরে থাকতেন তিনি। ছোট ভাই আবুল কাশেম ঢাকার মানিকগরে বসবাস করতেন এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

ময়নামতি হাইওয়ে থানার পুলিশ জানায় দুপুরে খাবার শেষে তারা গাড়ি নিয়ে শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় কাভার্ডভ্যানের চালক ব্রেক কষলে গাড়িটি উল্টে তাদের প্রাইভেট কারের ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছে।

হাবিব/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।