সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

জাতিসংঘে একই দিনে ভাষণ দেবেন ইউনূস মোদি ও শেহবাজ

জাতিসংঘে একই দিনে ভাষণ দেবেন ইউনূস মোদি ও শেহবাজ
জাতিসংঘে একই দিনে ভাষণ দেবেন ইউনূস মোদি ও শেহবাজ
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২৫, ২০২৫ ১২:২০ অপরাহ্ন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে একই দিনে ভাষণ দেবেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। সোমবার (২৫ আগস্ট) পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রাথমিক সূচি অনুযায়ী আগামী ২৬ সেপ্টেম্বর অধিবেশনে ভারতের প্রধানমন্ত্রী সকালে বক্তব্য রাখবেন। এর পর পাকিস্তানের প্রধানমন্ত্রী বিকেলে বক্তব্য দেবেন। একই দিনে ড. মুহাম্মদ ইউনূসসহ চীন ও ইসরায়েলের প্রতিনিধিদেরও বক্তব্য রাখার কথা রয়েছে।

এ নিয়ে প্রথমবারের মতো ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রী জাতিসংঘে একই দিনে বক্তব্য দিতে যাচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন মোদি ও শেহবাজের ধারাবাহিক বক্তব্যে দুই দেশের অবস্থানের পার্থক্য স্পষ্ট হবে। ভারত সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রসঙ্গ তুলবে আর পাকিস্তান প্রতিক্রিয়ায় কাশ্মির ও আঞ্চলিক শান্তির বিষয়কে সামনে আনবে।

জাতিসংঘ কর্মকর্তাদের মতে এবারের অধিবেশন হবে সাম্প্রতিক সময়ের অন্যতম ব্যস্ত কূটনৈতিক মৌসুম। গাজায় যুদ্ধ ইউক্রেন সংকট এবং দক্ষিণ এশিয়ার উত্তেজনা একসাথে বৈশ্বিক আলোচনায় আসবে। এবারের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “একসাথে ভালো শান্তি উন্নয়ন ও মানবাধিকার”।

হাবিব/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।