শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রেপ্তার৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজনতুন রাষ্ট্রপতির শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল১৪ উপজেলায় ৫২ লাখ মানুষকে কলেরার টিকা দেয়া শুরুসর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম সংসদেই জানানো হবে: সিইসিরাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছেসংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রীরাষ্ট্রপতি নির্বাচনে অনুপস্থিত ৩ সংসদ সদস্য২৫৫ ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরজামায়াতে ইসলামী থেকে ‘ইসলাম’ শব্দ বাদ দিতে বললেন প্রতিমন্ত্রী নুররাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে ৬ এমপিনবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেন ড. ইউনূসনবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাজ্য ও চীননবনির্বাচিত রাষ্ট্রপতিকে বিরোধী দলীয় নেতার অভিনন্দনবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভীরাষ্ট্রপতি নির্বাচন সংস্কার প্রস্তাব অনুযায়ী হচ্ছে না: নাহিদইরান যুদ্ধে ১৮ মার্কিন সেনা নিহত, আহত ৭৫৭: পেন্টাগনকিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১২তুরস্ক ইস্যুতে নেতানিয়াহুকে ‘বেপরোয়া’ বললেন সাবেক প্রধানমন্ত্রীইরানকে সহায়তা করলে অর্থনৈতিক পরিণতি হবে ভয়াবহ, ট্রাম্পের হুমকিকলকাতার হোটেলে আগুন, লিজ-হোল্ডারসহ গ্রেপ্তার ৩লোহিত সাগরে সৌদির ৫ তেল ট্যাংকারে হামলাইসলাম গ্রহণের গুঞ্জন উড়িয়ে দিলেন রবার্তো কার্লোস‘ব্যাচেলর পয়েন্টে’ রাফসান-সুনেহরার আগমন, কী চমক থাকছে?বগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ডহাদি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৭ সেপ্টেম্বরআলিফ হত্যা মামলায় তৃতীয় সাক্ষীর সাক্ষ্য, চিন্ময়ের জামিন নামঞ্জুর

রোববার থেকে দেশে প্রথমবার টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু

রোববার থেকে দেশে প্রথমবার টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু
রোববার থেকে দেশে প্রথমবার টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ০৯, ২০২৫ ০৭:০৬ অপরাহ্ন

দেশে প্রথমবারের মতো টাইফয়েডের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে রোববার (১২ অক্টোবর) থেকে। সরকারের এই উদ্যোগে প্রায় পাঁচ কোটি শিশু-কিশোর-কিশোরীকে বিনা মূল্যে টিকা দেয়া হবে। জন্মসনদ না থাকলেও শিশুরা টিকার আওতায় আসবে বলে জানিয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সচিবালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে এসব তথ্য জানানো হয়। কর্মসূচিটি বাস্তবায়নে সহযোগিতা করছে ইউনিসেফ। অধ্যাপক মো. সায়েদুর রহমান বলেন টিকাটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত এবং এটি নিরাপদ। তিনি জানান, নেপাল ও পাকিস্তানসহ আরও আটটি দেশে এই টিকা সফলভাবে দেয়া হয়েছে। এর ফলে টাইফয়েডের সংক্রমণ কমলে অ্যান্টিবায়োটিকের ব্যবহারও হ্রাস পাবে।

টিকাদান ক্যাম্পেইন চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা এক ডোজ করে টিকা পাবে যা চলবে ৩০ অক্টোবর পর্যন্ত। এরপর ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের বাড়ি বাড়ি গিয়ে টিকা দেয়া হবে।

দেশে ২০২১ সালে ৪ লাখ ৭৮ হাজার মানুষ টাইফয়েডে আক্রান্ত হয়ে ৮ হাজারের মৃত্যু হয়। এর মধ্যে ৬৮ শতাংশ ছিল শিশু। সরকারের লক্ষ্য এবার ৪ কোটি ৯০ লাখ শিশুকে টিকার আওতায় আনা।

হাবিব/মি

 482
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।