সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

আইনের শাসন কাকে বলে নির্বাচন দিয়ে দেখাতে চাই : সিইসি

আইনের শাসন কাকে বলে নির্বাচন দিয়ে দেখাতে চাই : সিইসি
আইনের শাসন কাকে বলে নির্বাচন দিয়ে দেখাতে চাই : সিইসি
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ১১, ২০২৫ ০২:৩১ অপরাহ্ন

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন ত্রয়োদশ সংসদ নির্বাচনের মাধ্যমে দেশবাসীকে দেখাতে চান আইনের শাসন কাকে বলে। শনিবার (১১ অক্টোবর) সকালে চট্টগ্রামে ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন প্রক্রিয়া বিষয়ক কর্মশালায় তিনি এ কথা বলেন।

সিইসি বলেন একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনই আমাদের প্রধান লক্ষ্য। এজন্য প্রশিক্ষিত, নিরপেক্ষ ও দায়িত্বশীল কর্মকর্তাদের ভূমিকা অপরিহার্য। তিনি কর্মকর্তাদের উদ্দেশে বলেন আপনাদের হাতে যে ক্ষমতা দেয়া হয়েছে সেটি দায়িত্বশীলভাবে ব্যবহার করতে হবে। ক্ষমতা প্রয়োগে ব্যর্থতা অপরাধ হিসেবে গণ্য হবে।

তিনি আরও বলেন নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা। এজন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে কার্যকর সমন্বয় জোরদার করতে হবে। ইতোমধ্যে কমিশন সেন্ট্রাল কো-অর্ডিনেশন সেল ও ইমার্জেন্সি রেসপন্স ইউনিট গঠন করেছে যাতে দ্রুত ব্যবস্থা নেয়া যায়।

নাসির উদ্দিন জানান ভুয়া তথ্য ও এআই-ভিত্তিক অপপ্রচার রোধে একটি বিশেষ সেল গঠন করা হয়েছে যা নির্বাচনী পরিবেশ স্বচ্ছ রাখতে কাজ করবে।

শামীম/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।