সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

স্বৈরাচারী সরকারের নির্বাচন ছিল জালিয়াতিপূর্ণ ও প্রহসনমূলক: প্রধান উপদেষ্টা

স্বৈরাচারী সরকারের নির্বাচন ছিল জালিয়াতিপূর্ণ ও প্রহসনমূলক: প্রধান উপদেষ্টা
স্বৈরাচারী সরকারের নির্বাচন ছিল জালিয়াতিপূর্ণ ও প্রহসনমূলক: প্রধান উপদেষ্টা
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ১৪, ২০২৫ ১১:৩০ পূর্বাহ্ন

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন পূর্ববর্তী স্বৈরাচারী সরকারের আমলে অনুষ্ঠিত সব নির্বাচন ছিল জালিয়াতিপূর্ণ ও প্রহসনমূলক। ১৬ বছর পর বাংলাদেশ একটি সুষ্ঠু নির্বাচনের মুখোমুখি হতে যাচ্ছে। সোমবার (১৩ অক্টোবর) রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার আয়োজিত বিশ্ব খাদ্য ফোরামের মূল অনুষ্ঠানের ফাঁকে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।

বৈঠকে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন এবং ফেব্রুয়ারির মধ্যেই ঢাকায় আসার ইচ্ছা জানান। বৈঠকে সামাজিক ব্যবসা, দারিদ্র্য মোকাবিলা, সর্বজনীন স্বাস্থ্যসেবা ও জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

অধ্যাপক ইউনূস বলেন এই নির্বাচন হবে বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। তিনি জানান নির্বাচনের প্রস্তুতিতে থাকার কারণে আসন্ন কপ-৩০ সম্মেলনে তার অংশ নেয়া নাও সম্ভব হতে পারে। বৈঠকের শেষে দুই নেতা ফুটবলকে বিশ্ব ঐক্যের প্রতীক হিসেবে উল্লেখ করেন। ইউনূস জানান বাংলাদেশের প্রায় প্রতিটি গ্রামেই মানুষ ব্রাজিল দলের সমর্থক।

শামীম/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।