সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

মুছে যাচ্ছে কালি, অভিযোগে ছাত্রদল ও শিবির

মুছে যাচ্ছে কালি, অভিযোগে ছাত্রদল ও শিবির
মুছে যাচ্ছে কালি, অভিযোগে ছাত্রদল ও শিবির
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ১৫, ২০২৫ ১২:৩৩ অপরাহ্ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভোটারদের আঙুলে দেয়া অমোচনীয় কালি মুছে যাওয়ার অভিযোগ তুলেছে ছাত্রদল ও শিবির। বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় আইটি ভবন কেন্দ্রে ভোট প্রদান শেষে এই অভিযোগ করেন ছাত্রদলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় এবং শিবিরের ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন রনি।

ছাত্রদল প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় বলেন তিনি ভোট দিয়ে এসে দেখেছেন আঙুলের কালি উঠে গেছে। এতে পুনরায় ভোট দেয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে জানান তিনি। শিবির প্রার্থী ইব্রাহিম রনি অভিযোগ করেন প্রশাসন জানিয়েছিল কালি কয়েক দিন পর্যন্ত থাকবে কিন্তু কয়েক মিনিটের মধ্যেই তা মুছে যাচ্ছে। এতে নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার জানান জাতীয় নির্বাচনের মতো বিদেশি কালি সংগ্রহ সম্ভব হয়নি তবে দেশের সেরা কালি ব্যবহার করা হয়েছে। চাকসু নির্বাচনে কালি ব্যবহার বাধ্যতামূলক নয়। নিয়ম রক্ষার অংশ হিসেবে দেয়া হয়েছে বলে জানান তিনি। ভোটারের পরিচয় যাচাই করা হচ্ছে আইডি কার্ড ও তালিকার ছবির মাধ্যমে।

আশিক/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।