সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

আমি নিজেই পিআর বুঝি না: মির্জা ফখরুল

আমি নিজেই পিআর বুঝি না: মির্জা ফখরুল
আমি নিজেই পিআর বুঝি না: মির্জা ফখরুল
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ১৫, ২০২৫ ০২:৩৩ অপরাহ্ন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেছেন পিআর আমি নিজেই বুঝি না। দেশটাকে বাঁচান বিভাজন সৃষ্টি করবেন না। গণভোট আর পিআর ছাড়া নির্বাচন হবে না এমন দাবি তুলে কেউ কেউ নির্বাচনী পরিবেশ নষ্টের চেষ্টা করছে।

বুধবার (১৫ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গোপালপুর স্কুল মাঠে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি জানান পিআর নিয়ে বিতর্ক সংসদে হবে। দলগুলো যেসব বিষয়ে একমত হবে তা জুলাই সনদে সাক্ষরিত হবে আর বাকি বিষয়ে গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি বলেন দেশে হিংসা নয় শান্তি ও সম্প্রীতি চাই। হিন্দু-মুসলিমের বিভেদ নয় সবাই মিলে একসঙ্গে এগিয়ে যেতে হবে। বিএনপি নির্বাচিত হলে ১ কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে এবং শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে বিশেষ গুরুত্ব দেয়া হবে। তিনি আরও বলেন জনগণ যাকে ভোট দেবে তিনিই নির্বাচিত হবেন। দেশকে আর বিভক্ত করা যাবে না গণতান্ত্রিক ও ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।

উজ্জল/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।