বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
শিশু অধিকার দিবসের আয়োজনে প্রধানমন্ত্রী, বরণ করে নিল ১৫০ শিশুপ্রথমবার লটারিতে সাবরেজিস্ট্রার বদলিপ্রতিটি শিশুর প্রতিভা বিকাশের সুযোগ নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রীসৌদিতে মৃত্যুদণ্ডের মুখে শ্রীলঙ্কান তরুণ, ক্ষমার জন্য পরিবারের আকুতিএলপিজি নির্ধারিত দামে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের নির্দেশচার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ‘আমাদের কাছে সবই আছে, নিরাপত্তা নেই’: কুবি উপাচার্যবাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির১৯ ব্যাংকের গ্রাহকদের জন্য জরুরি সতর্কতা, বন্ধ থাকবে যেসব সেবামহাকাশের নিউট্রিনো রহস্য উন্মোচনে এককভাবে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেনদিল্লিতে মিছিল থেকে রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতারা আটক৪০ দিন পর নেপালে বন্যা-ভূমিধসে তল্লাশি অভিযান বন্ধনাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ আরোহীর সবাই নিহতপাকিস্তানের আকাশে ভারতের মিগ-২৫, ২৯ বছর পর সামনে এলো গোপন তথ্যবাবরি মসজিদের উদ্যোক্তা হুমায়ুন কবীর গ্রেপ্তারফুটবল থাকবে, থাকবে না মেসির সেই জাদুমেসির বিদায়ী ম্যাচ, আর্জেন্টিনা-বেনিন লড়াই দেখা যাবে যেভাবেজয়পুরহাট সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা ব্যর্থ, তিন যুবককে ফেরত পাঠাল বিজিবিলক্ষ্মীপুরে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধনপ্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন পাবনার ইমরান হুসাইননিখোঁজের ২৪ ঘন্টার মধ্যে ব্যবসায়ী সুপ্রভাত মদকের পোড়ানো লাশ মিলল হলুদের ক্ষেতেলক্ষ্মীপুরে যুব অধিকার পরিষদের সাবেক নেতার বিরুদ্ধে মামলা, কারাগারে

ঢাকার বদলে চট্টগ্রামে ৮ ফ্লাইট

ঢাকার বদলে চট্টগ্রামে ৮ ফ্লাইট
ঢাকার বদলে চট্টগ্রামে ৮ ফ্লাইট
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ১৮, ২০২৫ ০৮:৫০ অপরাহ্ন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে এ পর্যন্ত আটটি ফ্লাইট ডাইভার্ট হয়ে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করেছে।

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা থেকে আরও চারটি আন্তর্জাতিক ফ্লাইট ডাইভার্ট হয়ে চট্টগ্রাম বিমানবন্দরে ফিরে যাচ্ছে। তার মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুটি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট রয়েছে। অর্থাৎ সর্বমোট আটটি ডমেস্টিক ও আন্তর্জাতিক ফ্লাইট এখন পর্যন্ত ডাইভার্ট হয়ে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করেছে।

অন্যদিকে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আর নিরাপত্তাজনিত কারণে ঢাকাগামী কয়েকটি ফ্লাইট বিকল্প রুটে পাঠানো হয়েছে। এরইমধ্যে চট্টগ্রাম ও কলকাতায় একাধিক ফ্লাইট অবতরণ করেছে। এদিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইটও ট্যাক্সিওয়েতে আটকে আছে।

শামীম/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।