সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

আমদানি করা সব পণ্যই আগুনে পুড়ে ধ্বংস: উপদেষ্টা বশির

আমদানি করা সব পণ্যই আগুনে পুড়ে ধ্বংস: উপদেষ্টা বশির
আমদানি করা সব পণ্যই আগুনে পুড়ে ধ্বংস: উপদেষ্টা বশির
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ১৯, ২০২৫ ০৩:২০ অপরাহ্ন

বিমান উপদেষ্টা শেখ বশির উদ্দীন জানিয়েছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আমদানি করা সব পণ্যই আগুনে পুড়ে ধ্বংস হয়েছে। তিনি বলেন ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে খাতভিত্তিক হিসাব তৈরি করা হচ্ছে। রোববার (১৯ অক্টোবর) দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

বশির উদ্দীন জানান আগুনের কারণ উদঘাটনে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগুনের পূর্ববর্তী ও পরবর্তী অবস্থা যাচাই করবে এবং গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট পক্ষদের নিয়ে বিস্তারিত অনুসন্ধান করবে। তিনি বলেন প্রতিটি অভিযোগ আমলে নিয়ে তদন্ত চলছে যাতে কোনো ব্যত্যয় না থাকে।

উপদেষ্টা আরও বলেন আগামী সাত দিন ২৪ ঘণ্টা করে কাজ চলবে যাতে নতুন কার্গো পণ্য সরবরাহে জটিলতা না হয়। ক্ষতিগ্রস্তদের ইন্সুরেন্স কাভারেজ ও সরকারি ক্ষতিপূরণের বিষয়ও যাচাই করা হচ্ছে। তিনি জানান শনিবার ২১টি ফ্লাইট বাতিল হয়েছিল এবং ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য আগামী তিন দিন অতিরিক্ত ফ্লাইটের সব চার্জ মওকুফ করা হয়েছে।

উজ্জল/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।