শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রেপ্তার৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজনতুন রাষ্ট্রপতির শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল১৪ উপজেলায় ৫২ লাখ মানুষকে কলেরার টিকা দেয়া শুরুসর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম সংসদেই জানানো হবে: সিইসিরাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছেসংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রীরাষ্ট্রপতি নির্বাচনে অনুপস্থিত ৩ সংসদ সদস্য২৫৫ ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরজামায়াতে ইসলামী থেকে ‘ইসলাম’ শব্দ বাদ দিতে বললেন প্রতিমন্ত্রী নুররাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে ৬ এমপিনবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেন ড. ইউনূসনবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাজ্য ও চীননবনির্বাচিত রাষ্ট্রপতিকে বিরোধী দলীয় নেতার অভিনন্দনবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভীরাষ্ট্রপতি নির্বাচন সংস্কার প্রস্তাব অনুযায়ী হচ্ছে না: নাহিদইরান যুদ্ধে ১৮ মার্কিন সেনা নিহত, আহত ৭৫৭: পেন্টাগনকিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১২তুরস্ক ইস্যুতে নেতানিয়াহুকে ‘বেপরোয়া’ বললেন সাবেক প্রধানমন্ত্রীইরানকে সহায়তা করলে অর্থনৈতিক পরিণতি হবে ভয়াবহ, ট্রাম্পের হুমকিকলকাতার হোটেলে আগুন, লিজ-হোল্ডারসহ গ্রেপ্তার ৩লোহিত সাগরে সৌদির ৫ তেল ট্যাংকারে হামলাইসলাম গ্রহণের গুঞ্জন উড়িয়ে দিলেন রবার্তো কার্লোস‘ব্যাচেলর পয়েন্টে’ রাফসান-সুনেহরার আগমন, কী চমক থাকছে?বগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ডহাদি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৭ সেপ্টেম্বরআলিফ হত্যা মামলায় তৃতীয় সাক্ষীর সাক্ষ্য, চিন্ময়ের জামিন নামঞ্জুর

কার্গো ভিলেজের আগুনে প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি

কার্গো ভিলেজের আগুনে প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি
কার্গো ভিলেজের আগুনে প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ২০, ২০২৫ ০৬:৪৬ অপরাহ্ন

বাংলাদেশের রাজধানী ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনে প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে এবং ওষুধের বিপুল পরিমাণ কাঁচামাল পুড়ে গেছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা, যদিও আসলে কত টাকার ক্ষতি হয়েছে তা নিয়ে এখনো কাজ করছে তদন্ত কমিটি।

ক্ষতির পরিমাণ প্রায় ১২ হাজার কোটি টাকা দাবি করে এক্সপোটার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ -ইএবি বলছে, আগুনের ঘটনায় বিদেশিদের মধ্যে বন্দরে পণ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

এদিকে, ঔষধ শিল্প সমিতি জানিয়েছে, শনিবারের আগুনে এখন পর্যন্ত ২০০ কোটি টাকার বেশি কাঁচামাল পুড়ে শেষ হওয়ার তথ্য দিয়েছে তাদের ৩২টি কোম্পানি। পূর্ণাঙ্গ তথ্য পেলে ক্ষতির পরিমাণ আরও অনেক বাড়তে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।

এর বাইরে ছোটো-বড় অনেক প্রতিষ্ঠানের বিভিন্ন পরিমাণ পণ্য পুড়ে গেলেও তারা কোনো ক্ষতিপূরণ পাবেন কি-না, ক্ষতিপূরণ দেবে কি না- তা নিয়ে কারও কোনো ধারণা এখনো নেই।

ওদিকে কার্গো ভিলেজে পুড়ে যাওয়া পণ্য বা ক্ষয়ক্ষতির চেয়ে এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিমানবন্দরে নতুন আসা বিপুল পরিমাণ পণ্য রাখা এর ব্যবস্থাপনা নিয়ে। পরিস্থিতি সামাল দিতে বিমানবন্দরের নম্বর গেটে একটি অস্থায়ী শেড করা হয়েছে নতুন আসা পণ্য রাখার জন্য।

একই সাথে কাস্টমসের এক সভায় যেদিনেই মাল আসবে সেদিনেই পণ্য খালাসের ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

কিন্তু কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট বা সিএন্ডএফ এজেন্ট এবং আমদানিকারকরা বলছেন, যে ব্যবস্থা করা হয়েছে তা খুবই অপ্রতুল এবং যেভাবে রাখা হচ্ছে তাতে বৃষ্টি হলেও ব্যাপক ক্ষতি হতে পারে।

তারা বলছেন, শনিবারের আগুনে ক্ষতির পরিমাণ ক্ষতিপূরণ বিষয়ে এখনো কর্তৃপক্ষের দিক থেকে আশ্বস্ত হওয়ার মতো কোনো কিছু তাদের জানানো হয়নি।

সঙ্গত, ঘটনার তদন্ত ক্ষয়ক্ষতি নিরূপণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সাত সদস্যের একটি কমিটি করেছে। এছাড়া অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠনের কথা রোববার দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির (পুনর্গঠিত) বৈঠকের পর জানানো হয়েছিলো।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আজ প্রেস ব্রিফিংয়ে বলেছেন, তদন্ত কমিটির রিপোর্ট আসার পরই আগুনের কারণ সম্পর্কিত অন্য তথ্য জানা যাবে।

আশিক/মি

 298
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।

জনমত জরিপ

দ্যা মিরর নিউজ এর জনমত জরিপ পাঠকের জন্য এই মুহূর্তে নেই !