সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

কার্গো ভিলেজে আগুন—অবহেলা না কি অযোগ্যতা!

কার্গো ভিলেজে আগুন—অবহেলা না কি অযোগ্যতা!
কার্গো ভিলেজে আগুন—অবহেলা না কি অযোগ্যতা!
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ২১, ২০২৫ ০৪:২৭ অপরাহ্ন

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুনের ঘটনায় যে চিত্র প্রকাশ পেয়েছে তা কেবল একটি দুর্ঘটনা নয় বরং আমাদের প্রশাসনিক অব্যবস্থাপনা, অদক্ষতা ও নিরাপত্তাহীনতার নগ্ন প্রতিফলন। কোটি কোটি টাকার পণ্য, গুরুত্বপূর্ণ নথি এবং বৈদেশিক বাণিজ্যের সংবেদনশীল মালামাল যে স্থানে থাকে সেখানে অগ্নিনির্বাপণ ব্যবস্থার এই দুর্বলতা অগ্রহণযোগ্য।

দীর্ঘ সময় ধরে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেলেও ফায়ার সার্ভিসের পৌঁছাতে বিলম্ব, জরুরি বৈদ্যুতিক সংযোগ বন্ধ না করা এবং নিরাপত্তা প্রটোকলের ঘাটতি—সব মিলিয়ে প্রশ্ন তুলছে দায়িত্বশীল সংস্থাগুলোর প্রস্তুতি কতটুকু। বারবার আগুন লাগার পরও কেন এই সেক্টরে ঝুঁকি নিরসনে কোনো স্থায়ী ব্যবস্থা নেয়া হয়নি তা এখন জাতীয়ভাবে আলোচনার দাবি রাখে।

কার্গো ভিলেজ শুধু পণ্যের গুদাম নয়, এটি দেশের বাণিজ্য প্রবাহের কেন্দ্রবিন্দু। এখানে সামান্য অগ্নিকাণ্ডও রপ্তানি-আমদানি কার্যক্রমে বিরাট ক্ষতির কারণ হতে পারে। প্রতিটি দুর্ঘটনার পর তদন্ত কমিটি গঠন করে দায়িত্ব এড়ানো এখন পুরোনো অভ্যাসে পরিণত হয়েছে। প্রয়োজন হচ্ছে দায় নির্ধারণের পাশাপাশি একটি কার্যকর ঝুঁকিপ্রতিরোধ ব্যবস্থা—যেখানে প্রযুক্তি, প্রশিক্ষণ ও তদারকি একসঙ্গে কাজ করবে।

এই আগুন কেবল কিছু পণ্য পুড়িয়ে দেয়নি, এটি পুড়িয়ে দিয়েছে আমাদের অব্যবস্থাপনা ও জবাবদিহির ঘাটতির মুখোশও। এখন সময় এসেছে দায়সারা মনোভাব ছেড়ে জবাবদিহিমূলক নিরাপত্তা সংস্কৃতি গড়ে তোলার।

মুহাম্মদ আশিকুল আলম

সিনিয়র সাংবাদিক

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।