শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ

ঢাকায় অনুষ্ঠিত হলো ‘জেসিস কানেক্ট ১.০

ঢাকায় অনুষ্ঠিত হলো ‘জেসিস কানেক্ট ১.০
ঢাকায় অনুষ্ঠিত হলো ‘জেসিস কানেক্ট ১.০
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ০৯, ২০২৬ ০৪:৪৮ অপরাহ্ন

জেসিআই ইন বিজনেস–বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘জেসিস কানেক্ট ১.০’। এ আয়োজনে জেসিআইয়ের পাঁচটি স্থানীয় সংগঠনের ৬০-এর বেশি সদস্য এক ছাদের নিচে মিলিত হয়ে পারস্পরিক পরিচিতি, মতবিনিময়, অভিজ্ঞতা বিনিময় ও নতুন যোগাযোগ তৈরির সুযোগ পান।

অনুষ্ঠানে বিভিন্ন স্থানীয় সংগঠনের সদস্যরা একে অপরের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি নিজেদের অভিজ্ঞতা, আগ্রহ ও সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা করেন। আয়োজনটি তরুণ জেসিদের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার এবং ভবিষ্যতে যৌথ উদ্যোগ ও সহযোগিতার নতুন সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আয়োজকরা জানান, একটি আয়োজনের মধ্যেই কার্যক্রম সীমাবদ্ধ থাকছে না। অনুষ্ঠানের মধ্যেই আগামী মাসে ‘জেসিস কানেক্ট ২.০’ আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। অর্ধদিবসব্যাপী ওই আয়োজনে সদস্যদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতার সম্পর্ক আরও গভীর করার উদ্যোগ নেয়া হবে।

‘জেসিস কানেক্ট ১.০’ যৌথভাবে আয়োজন করে জেসিআই ঢাকা এস, জেসিআই ঢাকা অ্যাসপায়ার, জেসিআই ঢাকা ফাউন্ডার্স, জেসিআই ঢাকা হেরিটেজ এবং জেসিআই ঢাকা নর্থ।

উপমা/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।