সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

বাংলাদেশ কি রাজনৈতিক নেতৃত্বের শূন্যতার দিকে যাচ্ছে!

বাংলাদেশ কি রাজনৈতিক নেতৃত্বের শূন্যতার দিকে যাচ্ছে!
বাংলাদেশ কি রাজনৈতিক নেতৃত্বের শূন্যতার দিকে যাচ্ছে!
সর্বশেষ উপলব্ধ: ডিসেম্বর ০৩, ২০২৫ ০২:৫৫ অপরাহ্ন

বাংলাদেশ কি রাজনৈতিক নেতৃত্বের শূন্যতার দিকে যাচ্ছে! সাম্প্রতিক পরিস্থিতি এই প্রশ্নটিকে আরও তীব্র করেছে। দেশ এখন এমন এক সময় পার করছে যখন তিন প্রধান রাজনৈতিক নেতা-নেত্রীই বিভিন্ন কারণে সরাসরি নেতৃত্বদানে অক্ষম হয়ে পড়েছেন। এতে শুধু রাজনৈতিক মাঠই অনিশ্চিত হয়নি। রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার ভবিষ্যত নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

আওয়ামী লীগ সভাপতি ও দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ায় দলীয় নেতৃত্বে কার্যক্রম এখন মূলত দূরবর্তী সমন্বয়ের ওপর নির্ভরশীল। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। কার্যত তিনি রাজনীতির বাইরে। একই সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও বিদেশেই অবস্থান করছেন। নানা জটিলতায় দেশে ফিরতে পারছেন না তিনি। এর ফলে দেশের দুটি প্রধান রাজনৈতিক শক্তির শীর্ষ নেতৃত্বই সরাসরি মাঠে নেই।

এই নেতিবাচক বাস্তবতা রাজনীতিতে এক ধরনের শূন্যতার অনুভূতি তৈরি করেছে। বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য সুস্পষ্ট নেতৃত্ব বা ভবিষ্যৎ দিকনির্দেশের অভাব আরও স্পষ্ট হয়ে উঠছে। ক্ষমতাসীন দল ও বিরোধী দলের দ্বিতীয় সারির নেতৃত্ব এখনও পর্যন্ত সেভাবে গ্রহণযোগ্য বিকল্প হিসেবে নিজেকে তুলে ধরতে পারেনি। এতে রাজনৈতিক দলগুলোর সাংগঠনিক দুর্বলতাও আরও সামনে চলে এসেছে।

বাংলাদেশের রাজনীতিতে ব্যক্তিনির্ভরতা নতুন নয়। কিন্তু এই ব্যক্তিনির্ভর রাজনীতিই আজ বড় সংকটে ফেলেছে। দেশের রাজনীতিকে টেকসই করতে হলে প্রয়োজন প্রাতিষ্ঠানিক নেতৃত্ব গড়ে তোলা। দলগুলোর ভেতরে গণতান্ত্রিক সংস্কৃতি জোরদার করা। নীতিনিষ্ঠ, যোগ্য ও পরবর্তী প্রজন্মের নেতৃত্ব তৈরির প্রতি জোর দেয়া।

রাজনৈতিক নেতৃত্বের সংকট দীর্ঘমেয়াদে দেশের শাসনব্যবস্থা অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলতে পারে। তাই এখনই প্রয়োজন অন্তর্দৃষ্টি ও আত্মসমালোচনা। রাজনৈতিক দলগুলোর দায়িত্ব হচ্ছে নেতৃত্বের ধারাবাহিকতা নিশ্চিত করা এবং রাষ্ট্র পরিচালনার উপযোগী নেতৃত্ব প্রস্তুত করা।

বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ যেন শুধুমাত্র কয়েক ব্যক্তির ওপর নির্ভর করে না থাকে। বরং দল ও প্রক্রিয়াভিত্তিক নেতৃত্বের মাধ্যমে একটি স্থিতিশীল গণতান্ত্রিক কাঠামো গড়ে উঠুক— পুরো জাতি এখন সেদিকে তাকিয়ে………।

মুহাম্মদ আশিকুল আলম

সিনিয়র সাংবাদিক।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।