শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রেপ্তার৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজনতুন রাষ্ট্রপতির শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল১৪ উপজেলায় ৫২ লাখ মানুষকে কলেরার টিকা দেয়া শুরুসর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম সংসদেই জানানো হবে: সিইসিরাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছেসংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রীরাষ্ট্রপতি নির্বাচনে অনুপস্থিত ৩ সংসদ সদস্য২৫৫ ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরজামায়াতে ইসলামী থেকে ‘ইসলাম’ শব্দ বাদ দিতে বললেন প্রতিমন্ত্রী নুররাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে ৬ এমপিনবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেন ড. ইউনূসনবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাজ্য ও চীননবনির্বাচিত রাষ্ট্রপতিকে বিরোধী দলীয় নেতার অভিনন্দনবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভীরাষ্ট্রপতি নির্বাচন সংস্কার প্রস্তাব অনুযায়ী হচ্ছে না: নাহিদইরান যুদ্ধে ১৮ মার্কিন সেনা নিহত, আহত ৭৫৭: পেন্টাগনকিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১২তুরস্ক ইস্যুতে নেতানিয়াহুকে ‘বেপরোয়া’ বললেন সাবেক প্রধানমন্ত্রীইরানকে সহায়তা করলে অর্থনৈতিক পরিণতি হবে ভয়াবহ, ট্রাম্পের হুমকিকলকাতার হোটেলে আগুন, লিজ-হোল্ডারসহ গ্রেপ্তার ৩লোহিত সাগরে সৌদির ৫ তেল ট্যাংকারে হামলাইসলাম গ্রহণের গুঞ্জন উড়িয়ে দিলেন রবার্তো কার্লোস‘ব্যাচেলর পয়েন্টে’ রাফসান-সুনেহরার আগমন, কী চমক থাকছে?বগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ডহাদি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৭ সেপ্টেম্বরআলিফ হত্যা মামলায় তৃতীয় সাক্ষীর সাক্ষ্য, চিন্ময়ের জামিন নামঞ্জুর

আপাতত এভার কেয়ারেই চলবে খালেদা জিয়ার চিকিৎসা

আপাতত এভার কেয়ারেই চলবে খালেদা জিয়ার চিকিৎসা
আপাতত এভার কেয়ারেই চলবে খালেদা জিয়ার চিকিৎসা
সর্বশেষ উপলব্ধ: ডিসেম্বর ০৯, ২০২৫ ১২:৩৭ অপরাহ্ন

আপাতত অনিশ্চিত হয়ে পড়েছে চিকিৎসার জন্যে খালেদা জিয়ার লন্ডন যাত্রা। তার শারীরিক অবস্থা বর্তমানে এয়ার অ্যাম্বুলেন্সে নেয়ার মতো উপযুক্ত নয়। বিশেষ করে খালেদা জিয়ার হৃদ্ যন্ত্রের সমস্যা বেশ জটিল হয়েছে।

এছাড়া, ডায়াবেটিস, কিডনি, ফুসফুসসহ অন্যান্য সমস্যাগুলো অপরিবর্তিত রয়েছে। তাই ঢাকায় রেখেই চিকিৎসা করা হবে এবং প্রতিদিনই তার ডায়ালাইসিস করতে হচ্ছে। চিকিৎসকেরা এখনো তার স্বাস্থ্যের অবস্থাকে গুরুতর হিসেবে বিবেচনা করছেন। তাদের পর্যবেক্ষণ হলো, কিডনি কার্যক্ষমতায় স্থিতিশীলতা ছাড়া তার সামগ্রিক শারীরিক অবস্থায় স্থায়ী উন্নতি আসা কঠিন।

এমন পরিস্থিতিতে সোমবার (৮ ডিসেম্বর) খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার বিষয়ে বিএনপি বা পরিবারের পক্ষ থেকে নতুন কোনো উদ্যোগের কথা জানা যায়নি।

এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান প্রতিদিনই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাওয়া-আসার মধ্যে চিকিৎসার তদারকি করছেন।

চিকিৎসকেরা মনে করছেন, আগামী কয়েকটি দিন খালেদা জিয়ার চিকিৎসার জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উজ্জল/মি.

 

 475
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।