রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
আজ খোলা দেশের সব তফসিলি ব্যাংক, ২০ অক্টোবর থেকে ছুটিদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফদুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে সৌদির কাছে ব্যাখ্যা চেয়েছে ঢাকাকক্সবাজারের ইনানীর টুপটুপ রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০হাসপাতাল-স্কুলসহ ১৩ স্থানে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, দিলেন যেসব নির্দেশনাদেশ পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বানসৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঅসাম্প্রদায়িক সরকার, দুর্গাপূজা নির্বিঘ্নে পালনে দায়িত্ব দেয়া হয়েছে: পানিসম্পদ প্রতিমন্ত্রীকক্সবাজারে রিসোর্টে আগুনে জবি শিক্ষার্থীসহ একই পরিবারের ৬ জন নিহতপাওনা আদায়ের নামে একাধিক মামলা ও হয়রানির অভিযোগ আল মোস্তফা প্যাকেজিংয়ের বিরুদ্ধেচিফ হুইপের বক্তব্য দায়িত্বজ্ঞানহীন: জামায়াতশেখ হাসিনার আমলে রাজপথে ছিলেন না খালিদুজ্জামান দাবি রাশেদ খাঁনেরনিম্নআয়ের দেশগুলোর রাজস্বের ১৪ শতাংশই যাচ্ছে ঋণ পরিশোধেপাকিস্তানের বেলুচিস্তানে ৫.৭ মাত্রার ভূমিকম্পধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি দিল্লির আদালতেসৌদি আরবকে অনেক সহায়তা করছে ইসরায়েল দাবি ট্রাম্পেরতিন দেশের কর্মীদের থাকার ও কাজের অনুমতির মেয়াদ বাড়ল থাইল্যান্ডছাড়া পেলেন নেহা বোরা গ্রেপ্তার অভিজিৎ দিপকেম্যাচের ব্যস্ততা ছেড়ে বিশেষ পুরস্কার নিতে স্পেনে যাচ্ছেন মেসিআদালতের নিষেধাজ্ঞার মধ্যেই আশুলিয়ার মাদ্রাসায় নতুন কমিটি গঠনের অভিযোগপাবনায় জেলা তাঁতীদলের সম্মেলন অনুষ্ঠিত, ১০১ সদস্যের কমিটি ঘোষণাঅফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধারকক্সবাজারের রিসোর্টে আগুনে নিহত বেড়ে ৬, আহত ৯বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, লাশের ওপর দিয়ে গেল আরেক ট্রেনডিবির অভিযানে ১৫ লাখ টাকার গাঁজাসহ গ্রেপ্তার ১চার বছরেও নতুন ভবন হয়নি, টিনের ঘরেই চলছে শিশুদের পাঠদানগাজীপুরে সরকারি ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ, সাংবাদিককে হেনস্তার দাবি

চিফ হুইপের বক্তব্য দায়িত্বজ্ঞানহীন: জামায়াত

চিফ হুইপের বক্তব্য দায়িত্বজ্ঞানহীন: জামায়াত
চিফ হুইপের বক্তব্য দায়িত্বজ্ঞানহীন: জামায়াত
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ১৭, ২০২৬ ০৩:০৬ অপরাহ্ন

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী জয়ী না হলে সংশ্লিষ্ট এলাকায় উন্নয়নকাজ না করার হুমকির অভিযোগে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বলে নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (১৭ অক্টোবর) এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ নিন্দা জানান।

বিবৃতিতে তিনি বলেন, গেল ১৫ অক্টোবর বামনা আসমাতুন্নেছা বালিকা বিদ্যালয় মাঠে বিএনপির কর্মীসভায় নূরুল ইসলাম মনি দলীয় প্রার্থী জয়ী না হলে সংশ্লিষ্ট ইউনিয়নে উন্নয়নকাজ না করার কথা বলেছেন। এমন বক্তব্য সংসদ সদস্য হিসেবে নেয়া শপথের সঙ্গে সাংঘর্ষিক।

জুবায়েরের দাবি, এ ধরনের বক্তব্য স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপের হুমকি এবং ভোটারদের স্বাধীনভাবে ভোট দেয়ার ক্ষেত্রে ভীতি তৈরির চেষ্টা। তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে এ ধরনের আচরণ অগ্রহণযোগ্য। জনগণের অধিকার ও প্রত্যাশার প্রতি সম্মান দেখাতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।