নিজের সন্তানের সুস্থ ভবিষ্যতের কথা ভেবে হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ঢাকা শহরকে স্বাস্থ্যকর ও বাসযোগ্য করতে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকভাবে কাজ করতে হবে।
সোমবার (১৯ অক্টোবর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবন পরিদর্শনকালে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, সন্তানরা শুধু নিজের এলাকায় নয়, পুরো শহরে চলাফেরা করে। তাই শুধু নিজের বাসার আশপাশ নয়, পুরো ঢাকাকে পরিচ্ছন্ন রাখতে হবে। আবর্জনা ও অপরিচ্ছন্নতা এক দিনে দূর করা সম্ভব নয়, তবে সবাই আন্তরিকভাবে চেষ্টা করলে ধীরে ধীরে পরিবর্তন আসবে।
তিনি কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি নগরীর সমস্যা চিহ্নিত করে সমাধানে উদ্যোগী হওয়ার আহ্বান জানান।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।