বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং বাণিজ্য, শিক্ষা ও বিনিয়োগে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ও পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
সোমবার (১৯ অক্টোবর) মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে তাদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেয়ার পাশাপাশি সাংস্কৃতিক বিনিময়, শিক্ষা ও গবেষণায় সহযোগিতার নতুন সুযোগ নিয়েও আলোচনা হয়।
এ সময় পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মুহাম্মাদ ওয়াসিফ, পলিটিক্যাল কাউন্সেলর কামরান দাংগাল এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।