ফেসবুকের মেটা বিজনেস স্যুটে আগামী ৩১ অক্টোবর থেকে আর দেখা যাবে না ‘রিচ’ মেট্রিক। এর পরিবর্তে কনটেন্ট কতটি অ্যাকাউন্ট দেখেছে, তা বোঝার জন্য ‘ভিউয়ার্স’ মেট্রিককে গুরুত্ব দেবে মেটা।
মেটার বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৫ সালের ৩১ জুলাইয়ের পর প্রকাশিত কনটেন্টের জন্য নতুন ভিউয়ার্স মেট্রিক ব্যবহার করা যাবে। তবে বিজ্ঞাপন ব্যবস্থাপনার প্ল্যাটফর্ম অ্যাডস ম্যানেজারে রিচ মেট্রিক দেখা যাবে।
রিচ দিয়ে সাধারণত কতটি আলাদা অ্যাকাউন্টের কাছে কনটেন্ট পৌঁছেছে, তা বোঝানো হয়। অন্যদিকে, ভিউয়ার্স মেট্রিক কনটেন্ট দেখা অ্যাকাউন্টের সংখ্যা বুঝতে সহায়তা করবে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।