ডলারের দাম ১২৪ টাকা ছাড়ানোর আশঙ্কায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ২০ মিলিয়ন ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১৯ অক্টোবর) প্রতি ডলার ১২৩ টাকা ৬৫ পয়সা দরে বিক্রি করা হয়।
চলতি অর্থবছরে এটি কেন্দ্রীয় ব্যাংকের দ্বিতীয় দফায় ডলার বিক্রি। এর আগে ১৪ সেপ্টেম্বর ১১ দশমিক ৫ মিলিয়ন ডলার বিক্রি করা হয়েছিল। এবার প্রতি ডলারে আগের চেয়ে ৮৫ পয়সা বেশি পেয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
তবে ডলার বিক্রির পরও বাজারে দাম কমেনি। সোমবার দিন শেষে এক্সচেঞ্জ হাউস থেকে ডলার কেনার দর বেড়ে ১২৩ টাকা ৭০ পয়সায় দাঁড়ায়। জ্বালানি তেলের আমদানি ব্যয় বৃদ্ধি ও আসন্ন সরকারি ছুটির কারণে ডলারের বাজারে চাপ রয়েছে।
এদিকে, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে আমদানি বেড়েছে ১২ শতাংশের বেশি। অন্যদিকে, অক্টোবরের প্রথম ১৭ দিনে দেশে ১ দশমিক ৭৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।