শীত পুরোপুরি শুরু না হলেও অনেকের ঠোঁট শুষ্ক হয়ে ফাটতে শুরু করেছে। আবহাওয়ার আর্দ্রতা কমে যাওয়া, পর্যাপ্ত পানি পান না করা এবং বারবার ঠোঁট চাটার অভ্যাস এর অন্যতম কারণ।
ঠোঁট ফাটা কমাতে যা করবেন
ঠোঁটের আর্দ্রতা ধরে রাখতে নিয়মিত পেট্রোলিয়াম জেলি বা সুগন্ধিবিহীন লিপ বাম ব্যবহার করুন। বাইরে যাওয়ার সময় সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে সুরক্ষায় এসপিএফযুক্ত লিপ বাম বেছে নিতে পারেন।
পর্যাপ্ত পানি পান করুন এবং ঠোঁট বারবার চাটা থেকে বিরত থাকুন। ঠোঁটের শুকনো চামড়া টেনে তোলা বা কামড়ানোও এড়িয়ে চলুন। এতে ঠোঁটে ক্ষত তৈরি হতে পারে।
যেসব বিষয়ে সতর্ক থাকবেন
মেনথল, কর্পূর, সুগন্ধি বা জ্বালাপোড়া তৈরি করে এমন উপাদানযুক্ত লিপ বাম ব্যবহার না করাই ভালো। ঠোঁট ফাটা দীর্ঘদিন স্থায়ী হলে, রক্তপাত হলে কিংবা সংক্রমণের লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন।
সঠিক যত্নে শীতের আগেই ঠোঁটের শুষ্কতা ও ফাটার সমস্যা অনেকটাই কমানো সম্ভব।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।