বড় ধরনের পুনর্গঠনের মধ্যে চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিনকে বরখাস্ত করেছে নেটফ্লিক্স। দায়িত্ব নেয়ার প্রায় তিন বছরের মাথায় তাকে সরিয়ে দিল জনপ্রিয় এই স্ট্রিমিং প্ল্যাটফর্ম।
বিনোদনবিষয়ক সংবাদমাধ্যম ভ্যারাইটির প্রতিবেদনে বলা হয়েছে, সপ্তাহান্তের শুরুতে ড্যান লিনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। তবে তার স্থলাভিষিক্ত কে হবেন, তা এখনো জানায়নি প্রতিষ্ঠানটি।
এর আগে নেটফ্লিক্সে প্রায় এক হাজার কর্মী ছাঁটাই এবং প্রধান কনটেন্ট কর্মকর্তা বেলা বাজরিয়াকে বরখাস্তের খবর সামনে আসে। ধারাবাহিক এসব পরিবর্তনকে প্রতিষ্ঠানটির পুনর্গঠনের অংশ হিসেবে দেখা হচ্ছে।
২০২৪ সালে নেটফ্লিক্সের চলচ্চিত্র বিভাগের দায়িত্ব নেন ড্যান লিন। এর আগে তিনি রাইডব্যাক প্রযোজনা প্রতিষ্ঠানের নেতৃত্বে ছিলেন। ‘লেগো’, ‘ইট’ ও ‘শার্লক হোমস’-এর মতো চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।