বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
ইন্টারনেটের অন্ধকার জগৎ ডার্ক ওয়েব, কী হয় সেখানে?জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ছুটি ঘোষণা, জারি প্রজ্ঞাপনসৌদি আরবে ২০১০ সালের পর অন্তত ১৯ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরভারতের বৃহত্তম ব্যাংকে সাইবার হামলা, ডার্ক ওয়েবে ৩৮৯৭ গ্রাহকের তথ্যসৌদি আরবের দুই রুটে ফ্লাইট চালুর ঘোষণা বিমানেরএইচএসসি-সমমানের ফল প্রকাশ হতে পারে ২৯ অক্টোবরসত্য ও ন্যায়ের পক্ষে তরুণদের সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতিরফের চালু হচ্ছে ডিভি লটারি: কবে শুরু আবেদন, যা জানা গেলডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, এ বছর প্রাণহানি ৩৬৪প্রতিমা বিসর্জন ঘিরে ঢাকায় কঠোর নিরাপত্তা, মাঠে ১৬ হাজার পুলিশইউরেনিয়াম সরানো হবে না, আসিম মুনিরকে ইরানের স্পষ্ট বার্তামক্কা প্রতিরক্ষা চুক্তিতে কী আছে, প্রকাশ্যে এলো বিস্তারিতবিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম, ব্যারেল ১১০ ডলার ছাড়ালট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিলফ্রান্সের বিক্ষোভে ‘বিসমিল্লাহ’ স্লোগান, নেপথ্যে কী?দুইবার সমতায় ফিরেও রক্ষা নেই, বার্সাকে ৪-২ গোলে হারাল পিএসজিঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধন সিলেটে, ফাইনাল চট্টগ্রামেনেটফ্লিক্সের চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন বরখাস্তবগুড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেয়া বর্ণ গ্রেপ্তারমাদকবিরোধী সামাজিক সংগঠন গড়তে চান ইশরাকশেরপুরে বিয়ের ৬ দিনের মাথায় নববধূর মৃত্যু, আটক স্বামী-শাশুড়িপাবনায় ৮০০ পিস ইয়াবাসহ চাকরিচ্যুত পুলিশ সদস্য গ্রেপ্তারবৃহস্পতিবার থেকে সাজেক সড়কে ফের অবরোধশীতের আগেই ঠোঁট ফাটছে? জেনে নিন প্রতিকার

ফ্রান্সের বিক্ষোভে ‘বিসমিল্লাহ’ স্লোগান, নেপথ্যে কী?

ফ্রান্সের বিক্ষোভে ‘বিসমিল্লাহ’ স্লোগান, নেপথ্যে কী?
ফ্রান্সের বিক্ষোভে ‘বিসমিল্লাহ’ স্লোগান, নেপথ্যে কী?
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ২১, ২০২৬ ০৭:৪৩ অপরাহ্ন

ফ্রান্সে শিক্ষার মান ও জীবনযাত্রার ব্যয় নিয়ে বিক্ষোভের মধ্যে আলোচনায় এসেছে ‘বিসমিল্লাহ, সে লে তেনেব্র’ স্লোগান। আন্দোলনকারীদের দাবি, ফরাসি পুলিশের বর্ণবাদী আচরণকে ব্যঙ্গ করতেই স্লোগানটির ব্যবহার শুরু হয়।

ফরাসি কথ্য ভাষায় ‘বিসমিল্লাহ’ শব্দটি ‘চলুন শুরু করা যাক’ অর্থেও ব্যবহৃত হয়। আর ‘সে লে তেনেব্র’ বলতে বোঝায় ‘চারপাশে অন্ধকার’। দুই শব্দগুচ্ছ মিলিয়ে স্লোগানটি হতাশা ও অন্ধকার পরিস্থিতির ইঙ্গিত দেয়।

অক্টোবরের শুরুতে স্ন্যাপচ্যাটের একটি স্ক্রিনশট ছড়িয়ে পড়ার পর স্লোগানটি আলোচনায় আসে। শিক্ষার্থীদের অভিযোগ, আরবি ও ফরাসি স্ল্যাং মিশিয়ে লেখা ওই বার্তার মাধ্যমে ছদ্মবেশী পুলিশ তাদের চ্যাট গ্রুপে ঢোকার চেষ্টা করেছিল। তবে এ দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

স্লোগানটি ফ্রান্সের বাইরেও ইতালি ও বেলজিয়ামে ছড়িয়ে পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে দেশটিতে মুসলিমবিদ্বেষ ও বর্ণবাদ নিয়ে বিতর্কও নতুন করে সামনে এসেছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।