বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সফর নিয়ে ‘স্নাইপার’ মন্তব্য, রাজশাহীতে যুবক গ্রেপ্তাররাস্তার পাশে পিঠা বিক্রিতেও লাগবে নিবন্ধনঢাকা-দাম্মাম ফ্লাইট চালু, জেদ্দায়ও বাড়ছে ফ্লাইটপ্রধানমন্ত্রী পদত্যাগের নির্দেশ দিয়ে সেরা পরামর্শ দিয়েছিলেন: ইশরাকবাংলাদেশিসহ ২০ দেশের ৭২১ নাগরিককে ফেরত পাঠাল কম্বোডিয়াপরিবারসহ সৌদি আরব ছাড়তে মার্কিন দূতাবাসের কিছু কর্মীকে নির্দেশপারস্য উপসাগরে ৪ জাহাজে ইরানের হামলা, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারিদাম্মাম বিমানবন্দরে ফের হুতি হামলা, নিহত ১ফ্রান্সের বিক্ষোভ নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের ‘স্টুপিড’ মন্তব্য, ক্ষুব্ধ মাখোঁইরানের হামলার নিন্দা, গাজায় যুদ্ধবিরতি চায় কাতার-ফ্রান্সসাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলিলক্ষ্মীপুরে ১ হাজার ৩২০ পিস ইয়াবাসহ মা-মেয়ে গ্রেপ্তার, বাবা পলাতক

ফ্রান্সের বিক্ষোভ নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের ‘স্টুপিড’ মন্তব্য, ক্ষুব্ধ মাখোঁ

ফ্রান্সের বিক্ষোভ নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের ‘স্টুপিড’ মন্তব্য, ক্ষুব্ধ মাখোঁ
ফ্রান্সের বিক্ষোভ নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের ‘স্টুপিড’ মন্তব্য, ক্ষুব্ধ মাখোঁ
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ২২, ২০২৬ ১২:১৩ অপরাহ্ন

ফ্রান্সের চলমান বিক্ষোভ ও অস্থিরতা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিদেশি নেতাদের মন্তব্যের সমালোচনা করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। তিনি এসব মন্তব্যকে ‘অগ্রহণযোগ্য ও স্টুপিড’ বলে উল্লেখ করেছেন।

কাতার সফরে দোহায় সাংবাদিকদের মাখোঁ বলেন, কিছু বিদেশি নেতা নিজেদের রাজনৈতিক স্বার্থে ফ্রান্সের পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভুয়া ছবিও প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

ট্রাম্প ফ্রান্সের সহিংসতার জন্য অভিবাসী, জিহাদি ও কমিউনিস্টদের দায়ী করেছেন। অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ফ্রান্স ‘চরমপন্থী ইসলামের আগ্রাসনের’ শিকার হয়েছে।

জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভের একপর্যায়ে প্যারিস, মার্সেই, লিওঁসহ বিভিন্ন শহরে সহিংসতা ও লুটপাট ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বৃহস্পতিবার প্যারিসের গুরুত্বপূর্ণ এলাকায় সমাবেশ নিষিদ্ধ করেছে পুলিশ।

এদিকে, শনিবার নতুন করে বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছেন ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনকারীরা ও শিক্ষার্থীরা। এতে ফ্রান্সের চলমান সংকট আরও জটিল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।