বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সফর নিয়ে ‘স্নাইপার’ মন্তব্য, রাজশাহীতে যুবক গ্রেপ্তাররাস্তার পাশে পিঠা বিক্রিতেও লাগবে নিবন্ধনঢাকা-দাম্মাম ফ্লাইট চালু, জেদ্দায়ও বাড়ছে ফ্লাইটপ্রধানমন্ত্রী পদত্যাগের নির্দেশ দিয়ে সেরা পরামর্শ দিয়েছিলেন: ইশরাকসাত ইসলামী দল নিয়ে গঠিত হলো ‘সমমনা ইসলামী জোট’সাইবার নিরাপত্তা আইন সংশোধনে অংশীজনদের সঙ্গে আলোচনা চলছে: তথ্যমন্ত্রীদাম্মাম বিমানবন্দরে ফের হুতি হামলা, নিহত ১ফ্রান্সের বিক্ষোভ নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের ‘স্টুপিড’ মন্তব্য, ক্ষুব্ধ মাখোঁইরানের হামলার নিন্দা, গাজায় যুদ্ধবিরতি চায় কাতার-ফ্রান্সবাংলাদেশিসহ ২০ দেশের ৭২১ নাগরিককে ফেরত পাঠাল কম্বোডিয়াপরিবারসহ সৌদি আরব ছাড়তে মার্কিন দূতাবাসের কিছু কর্মীকে নির্দেশপারস্য উপসাগরে ৪ জাহাজে ইরানের হামলা, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারিলক্ষ্মীপুরে ১ হাজার ৩২০ পিস ইয়াবাসহ মা-মেয়ে গ্রেপ্তার, বাবা পলাতকসাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলিশীতের দিনে পারফিউম ব্যবহারে বদল, সুগন্ধ দীর্ঘস্থায়ী রাখতে যা করবেন

সাত ইসলামী দল নিয়ে গঠিত হলো ‘সমমনা ইসলামী জোট’

সাত ইসলামী দল নিয়ে গঠিত হলো ‘সমমনা ইসলামী জোট’
সাত ইসলামী দল নিয়ে গঠিত হলো ‘সমমনা ইসলামী জোট’
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ২২, ২০২৬ ০৩:১৬ অপরাহ্ন

সাতটি ইসলামী দলকে নিয়ে ‘সমমনা ইসলামী জোট’ গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর খিলগাঁওয়ের মাখযানুল উলূম মাদরাসায় দলগুলোর প্রতিনিধিদের বৈঠক শেষে জোটের ঘোষণা দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন।

জোটে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান জানান, সাতটি দল একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে। অন্য জোটে থাকা দলগুলোও সেসব জোট ছেড়ে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মে আসার বিষয়ে একমত হয়েছে বলে জানান তিনি।

সাজিদুর রহমান আরও বলেন, দেশ, জাতি ও ইসলামের স্বার্থে দলগুলোকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নিচ্ছে হেফাজতে ইসলাম। তবে সংগঠনটি নিজেদের নির্দলীয় ভূমিকা অব্যাহত রাখবে।

বৈঠকে আগামী ৫ ডিসেম্বর জোটের নীতিমালা গ্রহণের কথা জানানো হয়। তবে কোনো শর্ত চাপিয়ে দেয়া হলে জোট ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন কয়েকটি দলের শীর্ষ নেতারা।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।