রাঙামাটির সাজেকে সংঘর্ষের প্রতিবাদে রাঙামাটি ও খাগড়াছড়িতে অর্ধদিবস সড়ক ও নৌপথ অবরোধ পালন করেছে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ। শনিবার সকাল থেকে বিভিন্ন এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন অবরোধকারীরা।
অবরোধে খাগড়াছড়ি রুটে বাস চলাচল বন্ধ থাকলেও রাঙামাটি শহরের বেশির ভাগ এলাকায় যান চলাচল স্বাভাবিক ছিল। অন্যদিকে, অবরোধের কারণে খাগড়াছড়ি থেকে দূরপাল্লার কোনো পরিবহন ছেড়ে যায়নি। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা।
এদিকে, সাজেক সড়কে দ্বিতীয় দিনের মতো যান চলাচল বন্ধ রয়েছে। নিরাপত্তার কারণে পর্যটকদের সাজেক ভ্রমণও সাময়িকভাবে বন্ধ রেখেছে প্রশাসন।
এর আগে সাজেকে আটকে পড়া পর্যটকদের খাগড়াছড়িতে নেয়ার পথে উজোবাজার এলাকায় অবরোধকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়। পরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে একটি সশস্ত্র গোষ্ঠীর প্রায় দুই ঘণ্টা থেমে থেমে গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদেই দুই জেলায় অবরোধের ডাক দেয়া হয়।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।