শুক্রবার, ১২ জুন, ২০২৬ English
English
সর্বশেষ

শহীদ জিয়া শিশুপার্ক দ্রুত খুলে দেয়ার দাবিতে ১৪ জুন ঢাকায় মানববন্ধন

শহীদ জিয়া শিশুপার্ক দ্রুত খুলে দেয়ার দাবিতে ১৪ জুন ঢাকায় মানববন্ধন
শহীদ জিয়া শিশুপার্ক দ্রুত খুলে দেয়ার দাবিতে ১৪ জুন ঢাকায় মানববন্ধন
সর্বশেষ উপলব্ধ: জুন ১০, ২০২৬ ১১:৪১ পূর্বাহ্ন

ফ্যাসিবাদ পতনের দুই বছর হতে চললেও এখনো রাজধানীর শাহবাগে অবস্থিত শহীদ জিয়া শিশু পার্ক উন্মুক্ত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলন।  দ্রুত শহীদ জিয়া শিশু পার্ক নাম ফিরিয়ে দিয়ে গেজেট প্রকাশ ও সংস্কার কাজ শেষ করে পার্কটি পুন:প্রতিষ্ঠার দাবিতে কর্মসূচির ডাক দিয়েছে সংগঠনটি।

বুধবার (১০ জুন) রাজধানীর কাকরাইলে সংগঠনের কার্যালয়ে মতবিনিময় সভায় ১৪ জুন সকাল সাড়ে ১১টায় মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেন ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের সভাপতি মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার। মানববন্ধন শেষে  ডিএসসিসির প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হবে বলেও জানায় সংগঠনটি।

মতবিনিময়ে উপস্থিত ছিলেন - জিয়া শিশু পার্ক পুনঃস্থাপন কার্যক্রমের তত্ত্বাবধায়ক, ছাত্রদল ঢাকা মহানগর পূর্বের সাবেক আহ্বায়ক ও আসন্ন ঢাকা ডিএসসিসির সিটি নির্বাচনে ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো. নাঈম আবেদীন, সংগঠক, লেখক ও কলামিস্ট এম গোলাম মোস্তফা ভূঁইয়া, মানবাধিকার কর্মী মো: মঞ্জুর হোসেন ঈসা, সংগঠক আরজে সুহিল ইরফান কৌশিক ও মাহবুবুর রহমান প্রমুখ।

সংগঠনের সভাপতি মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম থাকার কারণেই মূলত হিসার বশবর্তী হয়ে পার্কটির নাম পরিবর্তন ও পরে সংস্কারের নামে বন্ধ করে দেয় স্বৈরাচার হাসিনা। পার্কটি পুনরায় প্রতিষ্ঠার পাশাপাশি পূর্বের নাম ফিরিয়ে দেয়ার দাবিও জানান তিনি। সেজন্য ধারাবাহিক কর্মসূচি পালন করার কথা জানান অলিদ বিন সিদ্দিক তালুকদার।

উপমা/মি.

 9
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।

জনমত জরিপ

দ্যা মিরর নিউজ এর জনমত জরিপ পাঠকের জন্য এই মুহূর্তে নেই !