বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬ English
English
সর্বশেষ

অভিবাসী শ্রমিকের সুরক্ষায় পুনর্গঠিত হলো সংসদীয় ককাস

অভিবাসী শ্রমিকের সুরক্ষায় পুনর্গঠিত হলো সংসদীয় ককাস
অভিবাসী শ্রমিকের সুরক্ষায় পুনর্গঠিত হলো সংসদীয় ককাস
সর্বশেষ উপলব্ধ: জুলাই ০৯, ২০২৬ ০৭:১১ অপরাহ্ন

অভিবাসী শ্রমিকের অধিকার সুরক্ষা, নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং জনশক্তিকে দক্ষ শ্রমসম্পদে রূপান্তরিত করার লক্ষ্যে ‘অভিবাসন ও উন্নয়ন বিষয়ক সংসদীয় ককাস পুনর্গঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৯জুলাই) সকালে রাজধানীর একটি রেস্তোরাঁয় উন্নয়ন সংগঠন ‘ওয়ারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন-এর কারিগরি সহায়তায় আয়োজিত মতবিনিময় সভায় এ পুনর্গঠন সম্পন্ন হয়।

সভায় নিরাপদ অভিবাসনকে উৎসাহিত করা, অভিবাসন শাসনের উন্নতি সাধন, প্রমাণভিত্তিক নীতিমালা প্রণয়ন, অভিবাসন ব্যয় কমিয়ে আনা এবং চর, হাওর-বাওর ও পাহাড়সহ দেশের প্রত্যন্ত অঞ্চলে গণসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি অনিয়মিত অভিবাসন নিরুৎসাহিত করা এবং অভিবাসনসংক্রান্ত আইন ও নীতিমালার যথাযথ প্রয়োগ নিশ্চিত করাও ককাসের মূল উদ্দেশ্য হিসেবে চিহ্নিত করা হয়।

ওয়ারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ সাইফুল হকের সঞ্চালনায় সভায় বিভিন্ন অঞ্চলের সংসদ সদস্যরা অংশগ্রহণ করেন। তারা বিশ্ব শ্রমবাজারের চাহিদা, অভিবাসনজনিত নানা জটিলতা, দেশের রিক্রুটিং এজেন্সিগুলোকে আরও জবাবদিহিতার আওতায় আনা এবং জনশক্তিকে আন্তর্জাতিক মানের দক্ষ জনসম্পদে পরিণত করার ওপর বিস্তারিত আলোচনা করেন। অনিয়মিত অভিবাসন রোধে কঠোর আইন প্রণয়নের প্রয়োজনীয়তাও উঠে আসে আলোচনায়।

সভার সমাপনী পর্বে সর্বসম্মতিক্রমে আগামী দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে একটি নতুন কমিটি গঠন করা হয়। পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন-কে চেয়ারপার্সন এবং বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মসিউর রহমান খান-কে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়। এছাড়া সংরক্ষিত নারী আসন-১৩-এর সংসদ সদস্য মাহমুদা হাবিবা-কে সেক্রেটারি জেনারেলের দায়িত্ব দেয়া হয়।

নবগঠিত কমিটির নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য হাসান রাজিব প্রধান, ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইবনে ইউসুফ, সংরক্ষিত নারী আসন-৭-এর সংসদ সদস্য বিলকিস ইসলাম, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ এবং সংরক্ষিত নারী আসন-৩২-এর সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন। এছাড়াও গণমাধ্যম ব্যাক্তিত্ব জনাব জাহিদ রহমান উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন ওয়ারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পরিচালক জাছিয়া খাতুন। নতুন কমিটি অভিবাসনখাতের দীর্ঘদিনের জটিলতা নিরসনে এবং প্রবাসী কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

ফজলে রাব্বী পলাশ/মি.

 10
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।

জনমত জরিপ

দ্যা মিরর নিউজ এর জনমত জরিপ পাঠকের জন্য এই মুহূর্তে নেই !