টরন্টো থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির ফিউমিচিনো বিমানবন্দরে প্রায় ৬ ঘণ্টা ধরে আটকে আছে। এতে ভোগান্তিতে পড়েছেন ২৫৬ জন যাত্রী।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি৩০৬ ফ্লাইটটি স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৫টার দিকে টরন্টো থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। পরে শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটে নির্ধারিত জ্বালানি বিরতির জন্য ইতালির ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণ করে।
অবতরণের পর যাত্রীদের জানানো হয়, উড়োজাহাজটিতে যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছে। এ কারণে প্রয়োজনীয় মেরামতের কাজ করা হচ্ছে।
যাত্রীরা জানান, স্থানীয় সময় দুপুর দেড়টা পর্যন্ত উড়োজাহাজটি বিমানবন্দরের রানওয়েতে অবস্থান করছিল। তবে কখন আবার যাত্রা শুরু হবে, সে বিষয়ে তাদের নিশ্চিত কোনো তথ্য দেওয়া হয়নি।
ফলে দীর্ঘ সময় ধরে বিমানবন্দরে অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।