যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত ও নতুন নিষেধাজ্ঞার আশঙ্কায় মার্কিন ডলারের বিপরীতে ইরানের মুদ্রা রিয়ালের রেকর্ড দরপতন হয়েছে।
রোববার (২৩ আগস্ট) দেশটির বাজারে ১ মার্কিন ডলারের বিনিময়ে পাওয়া গেছে প্রায় ২০ লাখ রিয়াল।
তেহরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার এক দিন আগে রিয়ালের এই পতন হলো। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট নতুন নিষেধাজ্ঞাকে ‘ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা’ হিসেবে বর্ণনা করেছেন।
অর্থনৈতিক সংকটে থাকা ইরানে রিয়ালের দরপতন পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর দেশটির বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে হরমুজ প্রণালিতে অনুমোদনহীন তেলবাহী ট্যাঙ্কারের চলাচল ঠেকাচ্ছে ইরান। এতে গুরুত্বপূর্ণ এই জলপথে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। এর প্রভাব পড়ছে বৈশ্বিক জ্বালানি বাজারেও।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।