বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
চারজনের মৃত্যু শ্বাসরোধে, মেলেনি ধর্ষণের আলামত দেশজুড়ে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাদুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাসইয়াবাসহ গ্রেপ্তারের পর ছাত্রদল নেতা আজীবন বহিষ্কারসংসদ অধিবেশনের আগে বিরোধী দলের সভানেপালে এখনও নিখোঁজ ছয় শতাধিক পর্যটকনেপাল-চীন সীমান্তে আকস্মিক বন্যা: কীভাবে ঘটল এই ভয়াবহ দুর্যোগহিমবাহ ধসেই নেপালে ভয়াবহ বন্যা, ১৬০ মরদেহ উদ্ধার, নিখোঁজ ৮৪৪ জনচোখের সামনে স্ত্রী-সন্তানকে ভাসিয়ে নিল বন্যানেপাল-চীন সীমান্তে বন্যা ও ভূমিধসে নিখোঁজ প্রায় ১,৫০০নেপালে বন্যায় উদ্ধারকাজে ২ হাজার সেনা মোতায়েননেপালে কেমন আছেন অপু বিশ্বাস, জানালেন নিজেইসালাহউদ্দিনের গুম মামলায় ট্রাইব্যুনালে জিয়াউল আহসান

চোখের সামনে স্ত্রী-সন্তানকে ভাসিয়ে নিল বন্যা

চোখের সামনে স্ত্রী-সন্তানকে ভাসিয়ে নিল বন্যা
চোখের সামনে স্ত্রী-সন্তানকে ভাসিয়ে নিল বন্যা
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২৭, ২০২৬ ১২:৫৭ অপরাহ্ন

হিমালয় সীমান্ত অঞ্চলে হিমবাহ ধস থেকে সৃষ্ট আকস্মিক বন্যায় নেপাল ও তিব্বতে নিহতের সংখ্যা ১৬৫ ছাড়িয়েছে। নিখোঁজ রয়েছেন ১ হাজার ৫০০ জনের বেশি। ধ্বংসাবশেষ ও পলিমাটির নিচে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।

রাসুয়া জেলার প্রধান কাস্টমস কর্মকর্তা রাজেন্দ্র ঢুঙ্গানা জানান, হঠাৎ মাটি কেঁপে ওঠার পর প্রায় ১০০ মিটার উঁচু পানির ঢেউ ও ধোঁয়ার মতো মেঘ নেমে আসতে দেখেন তিনি। মুহূর্তেই তিমুর বাজার ধ্বংস হয়ে যায়। কাস্টমস পয়েন্টে থাকা ৩০০টির বেশি যানবাহনও ভেসে যায়।

ত্রিশূলি বাজারের এক ব্যবসায়ী জানান, তিব্বতে বাঁধ ভাঙার খবর পেয়ে নিরাপদ স্থানে যাওয়ার আগেই তার স্ত্রী ও ১৮ বছরের সন্তান চোখের সামনে পানির তোড়ে ভেসে যান।

নেপালের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, নিখোঁজদের মধ্যে অন্তত ৩০০ ভারতীয় নাগরিক রয়েছেন। দুর্যোগ মোকাবিলায় ভারত, যুক্তরাষ্ট্র, রেড ক্রস, ইইউ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহায়তা পাঠাচ্ছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।