রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের করণীয়-বর্জনীয় নিয়ে হাইকমিশনের বিশেষ নির্দেশনাঅস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রীহামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৪৩যানজট নিরসনে ঢাকায় নতুন পরিকল্পনা, প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনাব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহআজাদ কাশ্মীর দখলের আহ্বান শুভেন্দু অধিকারীরনেপালে বন্যায় ১৮৪ বিদেশি পর্যটক উদ্ধার, নিখোঁজ ৪২০কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ভারতের অস্ত্রভাণ্ডারে যুক্ত হচ্ছে মার্কিন ক্ষেপণাস্ত্র জ্যাভেলিনচাপের মুখে বিদেশি উদ্ধারকারী দলকে অনুমতি নেপালেরহরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব ইরানেরনেপাল পুনর্গঠনে লাগতে পারে ৫ বিলিয়ন ডলার: নেপাল অর্থমন্ত্রীপ্রতিরক্ষা সহযোগিতা জোরদারে একমত ভারত-কুয়েতপ্রাণভয়ে লোকচক্ষুর আড়ালে ট্রাম্পপুত্র ব্যারননেপালে বন্যায় ভেসে যাওয়া ব্যাংক লকার ভেঙে লুট, আটক ২৯গাছে বেঁধে আগুন, হাসপাতালে মৃত্যু ইনফ্লুয়েন্সার মনজিতের পলাতকদের ফেরত দিলে প্রধানমন্ত্রীর ভারত সফর হতে পারে: রাশেদ খাঁনসংসদ ভবনের সামনে ব্যাগ ধরে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যুঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট, অ্যাম্বুলেন্সে মৃত্যু দুই রোগীরবগুড়ায় শিশু হত্যার অভিযোগে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদবিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে বাউফলে সংবর্ধনাএআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে একমত ভারত-কুয়েত

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে একমত ভারত-কুয়েত
প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে একমত ভারত-কুয়েত
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২৯, ২০২৬ ০৪:২৮ অপরাহ্ন

সামরিক বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছে ভারত ও কুয়েত। শুক্রবার (২৮ আগস্ট) নয়াদিল্লিতে দুই দেশের যৌথ প্রতিরক্ষা কমিটির (জেডিসি) প্রথম বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে সামরিক প্রশিক্ষণ, যৌথ মহড়া, সামরিক চিকিৎসা, স্টাফ আলোচনা, প্রতিরক্ষা শিল্প এবং গবেষণা ও উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৪ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুয়েত সফরের সময় প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সেই সমঝোতার লক্ষ্য বাস্তবায়নে জেডিসির প্রথম বৈঠককে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

বৈঠকে ভারতের যুগ্ম সচিব অমিতাভ প্রসাদ এবং কুয়েতের প্রতিনিধি দলের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল রায়েদ আল-সাকরান যৌথভাবে সভাপতিত্ব করেন। ভারতের তিন বাহিনী, প্রতিরক্ষা উৎপাদন বিভাগ, প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা, সামরিক চিকিৎসা পরিষেবা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন।

বৈঠকের আগে কুয়েতি প্রতিনিধি দল নয়াদিল্লির জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে ভারতীয় শহিদদের প্রতি শ্রদ্ধা জানায়।

ভারত ও কুয়েতের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ২০২৪ সালে নরেন্দ্র মোদির কুয়েত সফরের পর দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও জোরদার হয়।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।