বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবাই বাংলাদেশি: প্রধানমন্ত্রীবিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক হবে দুই সপ্তাহে: প্রতিমন্ত্রীবিশ্ব ইজতেমার ২০২৭ সালের তারিখ ঘোষণাপ্রধানমন্ত্রী তারেক রহমানের কারামুক্তির ১৯ বছর আজকুয়েতে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ইরানের হামলাইরানের সঙ্গে বাণিজ্য নিয়ে ভারতকে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রেরহরমুজ নিয়ন্ত্রণের মার্কিন দাবি উড়িয়ে মাইন বসাচ্ছে ইরানতাবলিগের প্রবীণ মুরব্বি মাওলানা এহসানুল হকের ইন্তেকালযেকোনো সময় ইরানে হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: ট্রাম্পজিরো পয়েন্ট থেকে সদরঘাট, সড়কে বসতে পারবেন না হকাররাভূমিকম্পে ঢাকায় ৪৪৫টি স্থান নির্ধারণ আশ্রয়কেন্দ্র হিসেবেকর্মবিরতির মধ্যেই শজিমেকের বহির্বিভাগ বন্ধ, ভোগান্তিতে রোগীরাশাপলা চত্বর মামলায় শেখ হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক হবে দুই সপ্তাহে: প্রতিমন্ত্রী

বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক হবে দুই সপ্তাহে: প্রতিমন্ত্রী
বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক হবে দুই সপ্তাহে: প্রতিমন্ত্রী
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ০৩, ২০২৬ ০২:০৮ অপরাহ্ন

আগামী দুই সপ্তাহের মধ্যে দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বর্তমানে গ্যাস সরবরাহের প্রায় ৮৮ শতাংশ স্বাভাবিক হয়েছে। বাকি অংশ দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে।

রক্ষণাবেক্ষণের কারণে পায়রা বিদ্যুৎকেন্দ্রের দুটি এবং রামপাল কেন্দ্রের একটি ইউনিট পূর্ণ সক্ষমতায় উৎপাদনে নেই। বঙ্গোপসাগর উত্তাল থাকায় কয়লা সরবরাহেও সমস্যা হচ্ছে। আবহাওয়া স্বাভাবিক হলে কেন্দ্রগুলো পূর্ণ সক্ষমতায় ফিরবে বলে জানান তিনি।

আগামী ১৫ সেপ্টেম্বরের পর বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

এদিকে, ইস্টার্ন রিফাইনারির সেকেন্ড ইউনিট স্থাপনে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের এক বিলিয়ন ডলার অর্থায়নের উদ্যোগ নেয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ক্রুড অয়েল পরিশোধন সক্ষমতা তিন গুণ বাড়বে বলে জানান তিনি।

যুবায়ের\মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।