সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
৯ মাসে মাদ্রাসায় যৌন নির্যাতনের শিকার ১০৯ শিশু: জেএমবিএফচার দিনের সরকারি সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানসরকারের অনুমতি পেলে ক্রসফায়ারেও যাবে পুলিশ: আইজিপিব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লুলার জয়, ফল প্রত্যাখ্যান ফ্লাভিওরনেতানিয়াহুর ইরানে হামলার পরিকল্পনায় আপত্তি সেনাপ্রধানেরনিকি মিনাজের নিতম্বের প্রশংসায় ট্রাম্প, বললেন ‘এমন সুন্দর আগে দেখিনি’আদালতে যাওয়ার পথে রাহুল গান্ধীর গাড়িবহরে দুর্ঘটনানির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদোপুলিশের ওপর হামলার ঘটনায় গোপালগঞ্জে মামলা, গ্রেপ্তার ৭বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা: মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন শুনানি আজ

নিকি মিনাজের নিতম্বের প্রশংসায় ট্রাম্প, বললেন ‘এমন সুন্দর আগে দেখিনি’

নিকি মিনাজের নিতম্বের প্রশংসায় ট্রাম্প, বললেন ‘এমন সুন্দর আগে দেখিনি’
নিকি মিনাজের নিতম্বের প্রশংসায় ট্রাম্প, বললেন ‘এমন সুন্দর আগে দেখিনি’
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ২৬, ২০২৬ ১১:৫০ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের মিশিগানে রিপাবলিকান নির্বাচনী জনসভায় র‍্যাপার নিকি মিনাজের শারীরিক গঠনের প্রশংসা করে আলোচনায় এসেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গেল রোববার (২৫ অক্টোবর) জনসভার আগে ট্রাম্পের সঙ্গে বিমানে ভ্রমণ করেন ৪৩ বছর বয়সী এই সংগীতশিল্পী।

জনসভায় বক্তব্য দেয়ার সময় ট্রাম্প প্রথমে ওহাইওর সিনেটর জন হাস্টেডের শারীরিক গঠনের কথা উল্লেখ করেন। পরে নিকি মিনাজের দিকে ইঙ্গিত করে তাঁর নিতম্বের প্রশংসা করেন। এ সময় তিনি বলেন, এমন সুন্দর নিতম্ব আগে দেখেননি। তাঁর মন্তব্যে উপস্থিত জনতার মধ্যে উল্লাস ছড়িয়ে পড়ে।

এদিকে, জনসভায় ট্রাম্পের প্রতি পূর্ণ সমর্থন জানান নিকি মিনাজ। তিনি বলেন, ট্রাম্পের প্রত্যাবর্তনে দেশে আশার সঞ্চার হয়েছে। একই সঙ্গে শিশুদের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়ার কথাও বলেন তিনি। আগামী মধ্যবর্তী নির্বাচনে মিশিগানে রিপাবলিকান প্রার্থীদের বিজয়ী করতে সমর্থকদের প্রতি আহ্বান জানান মিনাজ।

এর আগে ট্রাম্পের সঙ্গে বিমানে ভ্রমণের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেটিকে ঘিরে ট্রাম্প প্রশাসনে মিনাজের সম্ভাব্য ভূমিকা নিয়েও আলোচনা শুরু হয়েছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।