সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
৯ মাসে মাদ্রাসায় যৌন নির্যাতনের শিকার ১০৯ শিশু: জেএমবিএফচার দিনের সরকারি সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানসরকারের অনুমতি পেলে ক্রসফায়ারেও যাবে পুলিশ: আইজিপিসব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতাল নির্মাণের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রীপ্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের সাক্ষাৎব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লুলার জয়, ফল প্রত্যাখ্যান ফ্লাভিওরনেতানিয়াহুর ইরানে হামলার পরিকল্পনায় আপত্তি সেনাপ্রধানেরনিকি মিনাজের নিতম্বের প্রশংসায় ট্রাম্প, বললেন ‘এমন সুন্দর আগে দেখিনি’আদালতে যাওয়ার পথে রাহুল গান্ধীর গাড়িবহরে দুর্ঘটনানির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদোপুলিশের ওপর হামলার ঘটনায় গোপালগঞ্জে মামলা, গ্রেপ্তার ৭বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা: মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন শুনানি আজ

সরকারের অনুমতি পেলে ক্রসফায়ারেও যাবে পুলিশ: আইজিপি

সরকারের অনুমতি পেলে ক্রসফায়ারেও যাবে পুলিশ: আইজিপি
সরকারের অনুমতি পেলে ক্রসফায়ারেও যাবে পুলিশ: আইজিপি
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ২৬, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ন

সরকার অনুমোদন দিলে প্রয়োজনে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

গেল সোমবার (২৬ অক্টোবর) চকবাজারে কমিউনিটি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং সেবা চালুর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, সুখে-শান্তিতে বসবাস করতে হলে পুলিশের প্রয়োজন রয়েছে। তবে স্বাধীনতা আছে বলে যা ইচ্ছা, তা করা যাবে না। আইন নিজের হাতে তুলে না নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কথায় কথায় পুলিশের ওপর দায় চাপানোও ঠিক নয়।

তিনি আরও বলেন, পাড়া-মহল্লায় মাদকের বিস্তার এবং মাদক কারবারের সঙ্গে পতিত আওয়ামী লীগের পাশাপাশি পুলিশের কিছু সদস্যেরও সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত দুই মাসে ২৭ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে বলেও জানান তিনি।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।

জনমত জরিপ

দ্যা মিরর নিউজ এর জনমত জরিপ পাঠকের জন্য এই মুহূর্তে নেই !