জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। গেল সোমবার (২৬ অক্টোবর) জাপানের স্থানীয় সময় বেলা ৩টায় সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর নেতৃত্বে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে প্রধানমন্ত্রী বলেন, জাপানের সাবেক প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তারো আসো বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রেখেছেন।
তারেক রহমান জানান, বিদেশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে কিছু আইনি পরিবর্তনও আনা হচ্ছে।
বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির পরিপ্রেক্ষিতে জাপানি বিনিয়োগ বৃদ্ধি, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং প্রযুক্তি হস্তান্তরে তারো আসোর সহযোগিতা চান প্রধানমন্ত্রী। পাশাপাশি দক্ষ মানবসম্পদ উন্নয়নেও জাপানের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
জবাবে তারো আসো বলেন, বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী ও বর্তমান রাজনৈতিক স্থিতিশীলতা জাপানি বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছে। এ কারণে বাংলাদেশে বিনিয়োগে জাপানি কোম্পানিগুলোর আগ্রহ রয়েছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।