ঢাকার কেরানীগঞ্জের নারিকেল বাগ এলাকায় আমান প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। গেল সোমবার (২৬ অক্টোবর) দুপুরে এ আগুনের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস জানায়, দুপুর ১২টা ২৫ মিনিটে আগুনের খবর পেয়ে প্রথম ইউনিটটি ৭ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায়। পরে আগুনের তীব্রতা বিবেচনায় পর্যায়ক্রমে আরও ইউনিট যুক্ত করা হয়। বর্তমানে মোট ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
কারখানার ভেতরে প্লাস্টিক সামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের খবরও পাওয়া যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।