প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের পদত্যাগ ও ক্ষমা চাওয়ার দাবিতে ভারতজুড়ে বিক্ষোভ করেছে বিজেপি। গেল সোমবার (২৬ অক্টোবর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, নয়াদিল্লি, মুম্বাই, পাটনা, রাঁচি, কলকাতা, জম্মু ও বেঙ্গালুরুসহ বিভিন্ন শহরে বিক্ষোভ করেন বিজেপি নেতাকর্মীরা। গেল রোববার পাটনায় এক অনুষ্ঠানে মোদিকে নিয়ে খাড়গের মন্তব্যকে কেন্দ্র করে এ বিতর্কের সূত্রপাত হয়।
ঘটনার নিন্দা জানিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, একটি দলের জাতীয় সভাপতির কাছ থেকে এমন মন্তব্য প্রত্যাশিত নয়। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশীও খাড়গের বক্তব্যের সমালোচনা করেন।
তবে খাড়গের ছেলে ও কর্ণাটকের মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গে পাল্টা বলেন, বিজেপি নেতাদের অতীতের মন্তব্য ভুলে গিয়ে এখন সংস্কৃতির কথা বলা হচ্ছে। অন্যদিকে, বিরোধী জোটের শরিক আরজেডি নেতা মনোজ ঝা এ ঘটনায় ক্ষোভের দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তোলেন।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।