দক্ষিণ লেবাননে চলন্ত অ্যাম্বুলেন্সে ইসরায়েলি বিমান হামলায় এক প্যারামেডিক নিহত ও দুজন আহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) ভোরে নাবাতিহ গভর্নরেটের কেফার রুম্মান শহরে এ হামলা হয়।
লেবাননভিত্তিক আল মায়াদিন টেলিভিশনের বরাত দিয়ে আনাদুলু এজেন্সি জানিয়েছে, নিহত প্যারামেডিকের নাম আলী শাহরুর। হামলার পর জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে আহতদের হাসপাতালে নেয়।
হামলার বিষয়ে লেবাননের কর্তৃপক্ষ বা ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।