‘ব্যাচেলর পয়েন্ট’-এর ‘জাকির’ চরিত্রে জনপ্রিয় অভিনেতা সাইদুর রহমান পাভেলের একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ৪৫ সেকেন্ডের ভিডিওটি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা ও সমালোচনা শুরু হলে নিজের অবস্থান জানিয়েছেন অভিনেতা।
ভাইরাল ভিডিওতে এক নারীর সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় পাভেলকে কিছু অন্তরঙ্গ অঙ্গভঙ্গি করতে দেখা যায়। বিষয়টি নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে পাভেল বলেন, ‘ভিডিওতে থাকা ওই নারী আমার বান্ধবী, এর বাইরে আমাদের অন্য কোনো সম্পর্ক নেই।’
পাভেল ভারতের রিয়্যালিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এ অংশ নিয়ে যৌথভাবে দ্বিতীয় রানারআপ হন। পরে তপু খানের ‘কট বিহাইন্ড’ নাটকের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করেন।
তবে ‘ব্যাচেলর পয়েন্ট’-এ ‘বজরা বাজারের জাকির’ বা ‘জাকির হোসেন নেইমার’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে দেশজুড়ে ব্যাপক পরিচিতি পান তিনি।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।