শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ। মাগুরা জেলার প্রাচীনতম কলেজগুলোর মধ্যে অন্যতম। শ্রীপুর উপজেলার শিক্ষাবিস্তারে কলেজটি দীর্ঘ বছর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
বৃহস্পতিবার (১১জুন) ১৮ জন শিক্ষক কর্মচারী অবসরে যাওয়ার কারণে কলেজ অডিটোরিয়ামে তাদের বিদায়ী সংবর্ধনা দেয়া হয়। এসময়ে অবসরপ্রাপ্তদের মধ্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

অবসরপ্রাপ্তরা হলেন উপাধ্যক্ষ কেএএম মোঃ আসাদুজ্জামান, সহকারী অধ্যাপক মোঃ আবু নাসের (অর্থনীতি), মোঃ আসাদুজ্জামান (মনোবিজ্ঞান), প্রভাষক অচিন্ত কুমার কুন্ডু (উদ্ভিদবিজ্ঞান), শংকর কুমার ভৌমিক (প্রাণীবিদ্যা), শামিমা সুলতানা (বাংলা), অপূর্ব মিত্র (ইংরেজি), মিজানুল রহমান (প্রধান হিসাবরক্ষক) গোলাম মোস্তফাসহ আরও অনেকেই অবসরে যান। অনুষ্ঠানটি সঞ্চালনের দায়িত্ব পালন করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আশরাফ হোসেন। শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নির্মল কুমার অনুষ্ঠান সভার সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষকবৃন্দ। তাদের বক্তব্যে উঠে আসে দীর্ঘ কর্ম জীবনের সুখ স্মৃতি।
সজীব/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।