সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
আইফোনের লোভে অপ্রতিমকে হত্যা: পুলিশহাম উপসর্গে একদিনে ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ২৩৬জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রীবঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা-ট্রলারকে গভীরে না যাওয়ার নির্দেশসংবিধান সংশোধন নিয়ে মতবিনিময় আজ, থাকছে না জামায়াত-এনসিপিবিশ্বজয়ী হাফেজদের দেয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রীসংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে বিশেষ কমিটির সভা থেকে ওয়াকআউটএসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫অপ্রতিম হত্যার বিচার দ্রুত সম্পন্নের আশা স্বরাষ্ট্রমন্ত্রীরচলতি অর্থবছরে রেমিট্যান্স বেড়েছে ১৩ দশমিক ৮ শতাংশসিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলকমস্কোতে একসঙ্গে ১,৬০০ ড্রোন, নজিরবিহীন হামলায় নিহত ২পিটিআইয়ের পদযাত্রার আগে লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তারইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চলবে: থাইল্যান্ডের বিআরএনবোরকা-হিজাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থী সীমিত করতে চায় ইতালিপারমাণবিক পরীক্ষার পর উত্তর কোরিয়ায় ১ হাজার ৩৯৯ ভূমিকম্পমেসিকে বার্সায় ফেরাতে জাভির চেষ্টা, কেন হয়নি জানালেন নিজেইচার দফা দাবি জানিয়ে দুই ঘণ্টা পর মহাসড়ক অবরোধ প্রত্যাহারনিহত নারায়ণ কোচের পরিবারের পাশে ফাউন্ডেশন, দেয়া হলো গাভীসাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারকোরআন হাতে ৬২ শিক্ষার্থী, বীরগঞ্জে ব্যতিক্রমী আয়োজনদিনাজপুরে ফুলবাড়ীতে ভোরের ফুটবলের উদ্যোগে ২০০ তালবীজ রোপণকুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্নজয়পুরহাটে কাবাডিতে সদর থানার দ্বিমুকুট, নারী-পুরুষ দুই বিভাগেই চ্যাম্পিয়নপাবনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুশ্রীবরদীতে পাচারের সময় ২৫ বস্তা সরকারি সার জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানাদুর্গাপূজা ঘিরে সিরাজগঞ্জে পুলিশ-পূজা উদযাপন পরিষদের মতবিনিময়পাবনায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানসবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত অপ্রতিমচট্টগ্রামে ককটেল বিস্ফোরণের ভিডিও ভাইরাল, পুলিশ বলছে ‘গুজব’নিখোঁজের পর ভারত সীমান্তে মিলল বাংলাদেশি কিশোরের মরদেহপাবনায় নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদলের মশাল মিছিলঅপ্রতিম হত্যার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধলংমার্চ নিয়ে ফেসবুক পোস্ট, জিএমপির কর্মকর্তা প্রত্যাহারযে ৩ অভিযোগ প্রমাণিত হওয়ায় ১০ বছরের কারাদণ্ড ইনুর

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন, কমেছে জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন, কমেছে জ্বালানি তেলের দাম
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন, কমেছে জ্বালানি তেলের দাম
সর্বশেষ উপলব্ধ: জুলাই ২৭, ২০২৬ ০৪:৪১ অপরাহ্ন

আন্তর্জাতিক বাজারে আবারও ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাতে সাময়িক বিরতি এবং অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমে আসার প্রভাবে মূল্যবান ধাতুর বাজারে ইতিবাচক প্রবণতা দেখা দিয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের নীতি নির্ধারণী বৈঠককে ঘিরে মুদ্রাস্ফীতি ও সুদের হার নিয়ে উদ্বেগ কিছুটা কমে আসার প্রভাব।

সোমবার বাংলাদেশ সময় দুপুর ২টা ৫ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৮৯ দশমিক ৩ ডলারে পৌঁছায়। একই সময়ে আগস্টে সরবরাহের জন্য নির্ধারিত মার্কিন গোল্ড ফিউচারসের দাম শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে দাঁড়ায় প্রতি আউন্স ৪ হাজার ৯০ দশমিক ৮০ ডলারে।

বাজার বিশ্লেষক রস নরম্যানের ভাষ্য, মধ্যপ্রাচ্যের সংঘাত আপাতত থেমে থাকায় সপ্তাহের শুরুতেই মূল্যবান ধাতুর বাজারে ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে। একই সঙ্গে জ্বালানি তেলের দাম কমেছে, আর মার্কিন ডলার ও ট্রেজারি ইল্ডও কিছুটা নমনীয় অবস্থানে রয়েছে।

বিশ্লেষকদের মতে, জ্বালানি তেলের উচ্চমূল্য সাধারণত মুদ্রাস্ফীতির ঝুঁকি বাড়ায় এবং দীর্ঘ সময় সুদের হার উঁচু থাকার সম্ভাবনা তৈরি করে। যদিও স্বর্ণকে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ হিসেবে ধরা হয়, তবুও সুদের হার বেশি থাকলে এই ধাতুর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কিছুটা কমে যায়, কারণ স্বর্ণ থেকে নিয়মিত কোনো সুদ বা আয় পাওয়া যায় না।

শুধু স্বর্ণই নয়, অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। আন্তর্জাতিক বাজারে রুপার দাম ১ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৯ দশমিক ১৫ ডলার হয়েছে। প্ল্যাটিনামের দাম ২ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ৬৩১ দশমিক ২০ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৮৪ ডলারে।

অন্যদিকে, দেশের বাজারেও স্বর্ণের দাম উচ্চ অবস্থানে রয়েছে। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকায়। ১৮ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম রাখা হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।